বালিতে তৃণমূলের 'দিদির দূত' উদ্বোধন অরূপ রায়ের - The News Lion

বালিতে তৃণমূলের 'দিদির দূত' উদ্বোধন অরূপ রায়ের

 


দি নিউজ লায়নঃ      বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত "দিদির দূত" প্রচার পদযাত্রার সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। মঙ্গলবার সকালে ওই পদযাত্রাটি সূর্যনগর থেকে শুরু হয়ে বালি বিধানসভা কেন্দ্রের  বিভিন্ন পথ পরিক্রমা করে। অরূপ রায় বলেন, আমাদের একটাই কথা তা হলো মমতার নেতৃত্বে সরকার বিগত ১০ বছরে বাংলার যে উন্নয়ন করেছে তা তুলে ধরা।


 বাংলায় ২০১১ সালের প্রথম দিন থেকে উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়নের বার্তা দিদির দূত হিসেবে পৌছে দেওয়া আমাদের লক্ষ্য। আমাদের যে উন্নয়ন বাংলায় হয়েছে তা ভারতবর্ষ দেখেনি কখনও।  জন্ম থেকে মৃত্যু এর মধ্যে উন্নয়নের একাধিক উন্নয়নের প্রকল্প। বিনা পয়সায় চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথীর মতো এমন প্রকল্প শুধুমাত্র ভারতবর্ষ কেন সারা বিশ্বের কোনও প্রশাসক করেছেন কিনা জানি না। 


বিজেপির দাবি তাদের পরিবর্তন যাত্রাকে নকল করে তৃণমূলের এই পরিকল্পনা। এনিয়ে মন্ত্রী অরূপ রায়ের পাল্টা দাবি বিজেপি মমতার সব প্রকল্প নকল করে। বিজেপি আমাদের নকল করছে। বিজেপি সরকার মমতাকে নকল করছে, আমরা নকল করছিনা। ওরা একটা উশৃংখল পার্টি। ওদের আমরা কি নকল করব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.