তৃতীয় বর্ষ চন্দ্রকোনা রোড বই মেলা ও মিলন মেলার উদ্বোধন করলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়নঃ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড ফুটবল ময়দানে চন্দ্রকোনা রোড বই মেলা কমিটির উদ্যোগে তৃতীয় বর্ষ বইমেলা ও মিলন মেলা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইমেলা ও মিলন মেলার উদ্বোধন করেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ উপস্থিত ছিলেন অভিনেত্রী ঝিলিক ,গড়বেতা তিন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু বিশুই ,বই মেলা কমিটির সম্পাদক সঞ্জয় সরকার সহ আরো অনেকে।
চন্দ্রকোনা রোড বইমেলা প্রাঙ্গনে ৩০ টি বইয়ের স্টল রয়েছে। সেই সঙ্গে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা দুটো থেকে বইমেলা প্রাঙ্গণ সকলের জন্য খুলে দেওয়া হবে বলে জানানো হয়। বইমেলার উদ্বোধন করে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন বইয়ের বিকল্প অন্য কিছুই হতে পারে না। আমরা বই পড়ে বহু অজানা জিনিস জানতে পারি ।
তাই তিনি সর্বস্তরের মানুষকে চন্দ্রকোনা রোড বইমেলা প্রাঙ্গণে এসে বই কেনার ও বই পড়ার জন্য আহবান জানান। সেই সঙ্গে তিনি চন্দ্রকোনা রোড বই মেলার সার্বিক সাফল্য কামনা করেন। এছাড়াও তিনি বলেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সামাজিক দূরত্ব বজায় রেখেই সবাই বইমেলা প্রাঙ্গণে আসবেন এবং অবশ্যই প্রত্যেককে মুখে মাক্স ব্যবহার করবেন।

Post a Comment