তৃণমূলের মিছিলে বোমা গুলি মারধর, আহত দুই তৃণমূল নেতা খুলনা হাসপাতালে ভর্তি - The News Lion

তৃণমূলের মিছিলে বোমা গুলি মারধর, আহত দুই তৃণমূল নেতা খুলনা হাসপাতালে ভর্তি

 


দি নিউজ লায়নঃ    বসিরহাট মহকুমা সন্দেশখালি থানা খুলনা গ্রাম পঞ্চায়েতের খুলনা গ্রামের ঘটনা।   ঘটনার সূত্রপাত গতকাল মঙ্গলবার রাত্রি নটা নাগাদ তৃণমূলের খুলনা গ্রাম পঞ্চায়েতের সদস্য রঞ্জিত দাস ও বিনন্দ মন্ডল এই দুই তৃণমূল নেতা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো। সেই সময়  বিজেপি আশ্রিত দুষ্কৃতী রা ঘটনাস্থলে এসে   শূন্যে গুলি ও যথেচ্ছ বোমা  চালায় বলে অভিযোগ।   পাশাপাশি ওই দুই নেতাকে ব‍্যপক পরিমাণে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে আজ বুধবার সকাল দশটা'টা নাগাদ তৃণমূল নেতা আক্রান্তের প্রতিবাদে তৃণমূল নেতারা মিছিল বের করছিল।


 সেই সময় মোটরসাইকেলে চেপে কয়েকজন দুষ্কৃতী এসে তৃণমূলের মিছিলে বোমাবাজি করে ও শূন্যে গুলি চালিয়ে চলে যায়,ওই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় । যে যার মত পালাতে শুরু করে দোকান ঘাট বন্ধ হয়ে যায়, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।   ঘটনাস্থলে সন্দেশখালি থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।   আক্রান্ত দুই তৃণমূল নেতা রঞ্জিত ও বিন্দন আপাতত খুলনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় কুড়ি জনের নামে সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।   


এই ঘটনায় বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছে, তারা বলেছে এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের ঘটনা,এরসঙ্গে বিজেপির কনো সম্পক নেই তৃণমূল আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে।   ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। এলাকা এখন ভীষণ উত্তপ্ত।   এই ঘটনায় এক বিজেপি নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে সন্দেশ খালি থানার পুলিশ।  এই ঘটনায় কয়েকশো স্থানীয় তৃণমূল নেতৃত্বরা সন্দেশখালি থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছে, তাদের দাবি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.