৩.৫ একর জায়গার ওপর গড়ে উঠেছে 'দীঘা জীব বৈচিত্র উদ্যান
দি নিউজ লায়নঃ দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর আর্থিক সাহায্য ৩.৫ একর জায়গার ওপর গড়ে উঠেছে 'দীঘা জীব বৈচিত্র উদ্যান'।বুধবার আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন রামনগর এর বিধায়ক তথা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অখিল গিরি। বিধায়ক বলেন নিউ দীঘার পদ্ম পুকুর পাড়ে পার্কটি গড়ে উঠলে পর্যটকদের কাছে আরও দীঘার গুরুত্ব বাড়বে দীঘার।
প্রাথমিকভাবে দুই কোটি টাকা প্রকল্পে খরচ হচ্ছে। এই দিন উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পূর্ব মেদিনীপুর সুদীপ্ত পরেল, ইন্ডিয়ান অয়েল করপোরেশন পক্ষ থেকে পার্থ ঘোষ,দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মন্ডল,পদিমা-১ অঞ্চলে প্রধান কেয়া দলাই প্রমুখ।

Post a Comment