দোকানের সামনে প্রায়শই থুথু ফেলার , এবং দোকানদারের নামে গালিগালাজের প্রতিবাদে মারধোর
দি নিউজ লায়নঃ শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের ষড়ভুজ বাজার মোড়ের এক কাপড় বিক্রেতা কে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ। এ বিষয়ে ওই কাপড় বিক্রেতা রাজা ঘোষ জানান, তার দোকানের সামনে দিয়ে প্রতিদিনই থুথু ফেলতে ফেলতে ওই যুবক চলাফেরা করে , এছাড়াও ওই কাপড় বিক্রেতা কে উদ্দেশ্য করে গালিগালাজ করতে থাকে।
আজ সকাল বেলায় তার প্রতিবাদ করায় ওই যুবক বেশকিছু যুবককে নিয়ে ওই কাপড় বিক্রেতা উপরে হামলা চালায় বলে অভিযোগ। এছাড়াও তাকে মারধর করে বলে অভিযোগ করে ওই কাপড় বিক্রেতা রাজীব ঘোষ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই কাপড় বিক্রেতা রাজীব ঘোষ।

Post a Comment