জমির পাট্টা প্রাপকদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে রাজনৈতিক তরজা - The News Lion

জমির পাট্টা প্রাপকদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে রাজনৈতিক তরজা

 


দি নিউজ লায়নঃ    জমির পাট্টা প্রাপকদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের মিছিল ঘিরে রাজনৈতিক তরজা। রাজনীতি করছে বলে কটাক্ষ বিজেপির। পাট্টা প্রাপকদের দাবি, পাট্টা পাওয়ার খুশিতে বিজয় মিছিল।

    নদিয়ার কুপার্স নোটিফাইড এরিয়া অথরিটির ১০ নম্বর ওয়ার্ডের করুণাময়ী কলোনির ২৮৮ জন বাসিন্দাদের হাতে বুধবার দুপুরে সরকারি ভাবে তুলে দেওয়া হয় জমির পাট্টা। এরপর সেই পাট্টা প্রাপকদের সঙ্গে নিয়ে বুধবার বিকেলে কুপার্স পৌর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় পতাকা সঙ্গে নিয়ে মিছিল সংঘটিত হয়। 


 কুপার্স পৌরসভার উপ পৌরপ্রধান তথা কুপার্স শহর তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ দাস বলেন, এখানে রাজনীতির কোনও প্রসঙ্গ নেই। প্রকৃতপক্ষে কুপার্স ৮,৯ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ পাট্টা ছড়াই বসবাস করছিলেন। তাই বর্তমান রাজ্য সরকারের তরফে ১০ নম্বর ওয়ার্ডের ২৮৮ জন পরিবারের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ওই পাট্টা প্রাপকরা খুশি হয়ে একটি বিজয় মিছিলের আয়োজন করে। 


    অন্যদিকে পাট্টা প্রাপকদের বক্তব্য, দীর্ঘদিন কুপার্সে বসবাস করা সত্ত্বেও সরকারি স্বীকৃতি মেলেনি। এর আগে অনেক রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছে। তবে বর্তমান রাজ্য সরকার তাদের পাট্টা তুলে দেওয়ায় স্বাভাবিকভাবে খুশি।

    এই পাট্টা পাওয়ায় ফলে সরকারি সমস্ত সুযোগ সুবিধা পাবেন বলে জানান রানাঘাট মহকুমা প্রাণ উদ্বাস্তু পুনর্বাসন আধিকারিক দীপঙ্কর মণ্ডল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.