রাজ্য বাজেটকে ইস্যু করেই এবারে দলের নির্দেশে প্রচারে নামছে দার্জিলিং জেলা তৃনমূল
দি নিউজ লায়নঃ রাজ্য বাজেটকে ইস্যু করেই এবারে দলের নির্দেশে প্রচারে নামছে দার্জিলিং জেলা তৃনমূল। জনবিরোধী কেন্দ্রীয় বাজেটের জবাবে রাজ্যের বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই বাজেট তুলে ধরেই আগামী পাঁচ বছরের ব্লুপ্রিন্ট হাতে শহরের শিল্পপতি,বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যবসায়ী থেকে মধ্যবিত্ত কৃষকদের দরজায় পৌঁছবেন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার। উত্তরবঙ্গ সফরের শেষ লগ্নে একবার ফের দলের জেলার শীর্ষ নেতৃত্ব রঞ্জন সরকারকে ডেকে নির্বাচনী প্রস্তুতি হিসেবে জনসংযোগকেই মূল মন্ত্রনা করে এগোনোর নির্দেশ দেন জননত্রী।
আর সেই মতই প্রথম পর্যায়ে কেন্দ্রের বাজেটকে নিশানায় রেখে শহরের ব্যবসায়ি,শিল্পপতি মহল ও বিশিষ্ট ব্যক্তিত্বদের কাছে পৌঁছচ্ছেন জেলা সভাপতি। বিশিষ্ট মহলের পরামর্শ চাইতে তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।জিএসটি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা, কেন্দ্রের বেসরকারিকরনের বাজেটের প্রত্যুত্তরে রাজ্য শিল্পদ্যোগী বাজেট নিয়ে শিল্পপতি ব্যবসায়িকমহলের চুলচেরা বিশ্লেষনকেই আমজনতার দরবারে তুলে ধরবে দল।এদিকে শহরের প্রতি ওয়ার্ড ভিত্তিক বিশিষ্ট শিক্ষিত ব্যাক্তিত্বদের মতামতই বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রচারের হাতিয়ারের হবে দলের কাছে বলেই মত জেলার দলীয় শীর্ষ নেতৃত্বদের। পরবর্তীতে বিশিষ্ট ব্যক্তিদের সামনে সারিতে রেখে শহরে প্রচারে নামতে পারে দল বলেও জানান জেলা সভাপতি রঞ্জন বাবু।
সঙ্গে দিল্লির কৃষক আন্দোলনের মর্মান্তিক চিত্র বিজেপির বিরুদ্ধে প্রচারের মোক্ষম বান হিসেবে বিধানসভা নির্বাচনে ব্যবহার করবে তৃনমূল। শিলিগুড়ি মহকুমার কৃষক পরিবারগুলির দরজায় পদ্ম শিবিরের বিরুদ্ধ প্রচারে দেশকে নাড়িয়ে দেওয়া কৃষক আন্দোলন, কৃষকদের মর্মান্তিক স্থিতির সংগ্রহিত ছবি তুলে ধরবে তারা। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর পেশ করা বাজেটে আগামীতে কৃষক স্বার্থকে যেভাবে নিশ্চিত করেছে তা নিয়েও কৃষক পরিবারকে বোঝাবেন তারা। দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার জানান শুক্রবার থেকে প্রথম ধাপে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে মন্দির, মসজিদে, গির্জার ধর্মীয় বিশিষ্টজনেদের কাছে পরামর্শ নিতে পৌঁচ্ছেন তারা।এরপর ওয়ার্ডের বৃদ্ধ, শিক্ষা,সাহিত্য, ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদের পরামর্শ নেবেন। শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেজেলা নেতৃত্ব। তালিকা ধরে শিলিগুড়ি মহকুমার সমস্ত কৃষক পরিবার গুলির দরজায় পৌঁছে যাবো।

Post a Comment