‘ভোট চাইতে এসে অযথা সময় নষ্ট করবেন না’
দি নিউজ লায়নঃ ভোটারদের আকর্ষণ করার জন্য প্রার্থীর পক্ষে তার কর্মীরা ভোটারদের বাড়িতে যাচ্ছেন। তবে কিছু লোক এতে বিরক্ত হচ্ছে। সেই বিরক্তি থেকে বাঁচতে ঠাকুরগাঁও পৌর শহরের বাসিন্দা বাড়ির দরজায় প্রার্থীদের একটি অনুরোধ চিঠি লিখেছেন। চলমান পৌরসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে ১৪ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা পৌর এলাকার মানুষের সাথে বিরামহীন গণসংযোগ করে যাচ্ছেন।
মাইকের প্রচার চলছে। কর্মীরা পৌর এলাকার ঘরে ঘরে গিয়ে প্রার্থীর পক্ষে ভোট চাইছেন। ঠাকুরগাঁও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আটজন প্রার্থী প্রচারণা চালাচ্ছেন। এছাড়া প্রচারণা চালাচ্ছেন মেয়র ও সংরক্ষিত আসনের আরও ছয় প্রার্থী। ওয়ার্ডে ১৪টি মাইকের শব্দে কান ঝালাপালা অবস্থা। প্রার্থীদের কর্মীরা আবার বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এতে ওয়ার্ডবাসীর যেন বিরক্তির শেষ নেই। আর প্রার্থীর কর্মী-সমর্থদের এমন বিরক্তির হাত থেকে রক্ষায় ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফেরদৌস আরা বাড়ির কেচিগেটে প্রার্থী-সমর্থকদের দৃষ্টি আকর্ষণ করে একটা অনুরোধলিপি ঝুলিয়ে দিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘এই পৌরসভায় আমাদের ভোট নেই। তাই ভোট চাইতে এসে অযথা সময় নষ্ট করবেন না।

Post a Comment