লালগড়ে নাড্ডার সফরের আগেই ঝাড়গ্রাম জেলায় একটি গ্রামপাঞ্চায়েত হাত ছাড়া হলো বিজেপির
দি নিউজ লায়নঃ আগামী মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার লালগড় থেকে বিজেপির রথ যাত্রার সূচনা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা ।তারই প্রস্তুতি চলছে ঝাড়্গ্রাম জেলা জুড়ে। ঠিক সেইসময় বিজেপিকে জোর ধাক্কা দিল তৃণমূল কংগ্রেস। শনিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর দক্ষিনদাঁড়ি এলাকায় তৃণমূল কংগ্রেসের এক অনুষ্ঠানে সাঁকরাইল ব্লক এর ছত্রী গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত তিনজন পঞ্চায়েত সদস্য অচিন্ত্য মাহাতো,সুলেখা মাহাতো ও লক্ষী খিলাড়ি প্রায় ৫০ টি পরিবারএর বিজেপির কর্মী ও সমর্থকদের নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তাদের হাতে তৃনমূলের পতাকা তুলে দেন এলাকার বিধায়ক চূড়ামণি মাহাতো, তৃণমূলের ব্লক সভাপতি কমল রাউৎ, তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলার সাধারণ সম্পাদক সুমন সাহু সহ আরো অনেকে। উল্লেখ করা যায় যে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ছত্রী গ্রাম পঞ্চায়েতের আটটি আসনের মধ্যে ছয় টিতে জয়লাভ করে বিজেপি প্রার্থীরা এবং দুটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয় বিজেপির ।
কিন্তু শনিবার বিজেপি ছেড়ে তিনজনপঞ্চায়েত সদস্য তাদের অনুগামীদের নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় ওই গ্রাম পঞ্চায়েত টি বিজেপির হাতছাড়া হয়।যার ফলে ওই গ্রামপাঞ্চায়েত টি দখল করলো তৃণমূল কংগ্রেস। সামনে বিধানসভা নির্বাচন সেই সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা যখন ঝাড়গ্রাম জেলার লালগড়ে মঙ্গলবার আসছেন ঠিক সেই সময় বিজেপির তিন পাঞ্চায়েত সদস্য তাদের অনুগামীদের নিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় ঝাড়্গ্রাম জেলা জুড়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment