ঈগল ও বাঘরোল শাবক উদ্ধার
দি নিউজ লায়নঃ চীনা মাঞ্জা সুতো আহত হওয়া একটি ঈগলকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিল পাঁচলা গঙ্গাধরপুর কোদালি পাড়ার বাসিন্দা একদল কলেজ পড়ুয়া। বন দপ্তর সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ঈগলটি স্ট্রিপড সাপেড ঈগল। বন দপ্তর সূত্রে খবর উদ্ধার হওয়া ঈগলটিকে চিকিৎসার জন্য গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
জানা গেছে বুধবার বিকেলে উদালি পাড়ার বাসিন্দা অয়ন কোদালি তার বন্ধুদের সঙ্গে বাড়ির পোষা কুকুরকে নিয়ে রাস্তায় বেরিয়ে ছিল।সূত্রের খবর আচমকা কুকুরটি একটি গাছের দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। পরে যুবকেরা লক্ষ্য করে গাছের উপরে চীনা মাঞ্জা সুতোয় একটা ঈগল আটকে আছে। পরে তারা কোনো রকমে রক্তাক্ত ঈগলটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে সেটিকে চিকিৎসা করে বন দপ্তরের খবর দিলে বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে শ্যামপুরের আলিপুর গ্রাম থেকে দুটি বাঘরোল শাবক কে উদ্ধার করল বন দপ্তর।


Post a Comment