তৃণমূলের পতাকা ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ পাল্টা অবস্থান-বিক্ষোভ তৃণমূলের - The News Lion

তৃণমূলের পতাকা ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ পাল্টা অবস্থান-বিক্ষোভ তৃণমূলের

 


দি নিউজ লায়নঃ    নাড্ডার কর্মসূচির আগে পোস্টার এবং ফ্লেক্স খুলে দেওয়ার প্রতিবাদে ভাজপার বিরুদ্ধে গান্ধী মূর্তির সামনে অবস্থান বিক্ষোভ করলো জেলা যুব তৃণমূল নেতৃত্ব। শনিবার মালদা শহরের বৃন্দাবনী মাঠ সংলগ্ন এলাকায় তৃণমূলের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন দলের জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিত দাস সহ অন্যান্যরা। একইসাথে এদিন কৃষি বিল আইন বাতিল এবং দিল্লিতে কৃষকদের ওপর অমানবিক আচরণের প্রতিবাদ জানিয়ে ট্রাক্টর মিছিল করে তৃণমূল। গণ্ডগোলের সূত্রপাত শুক্রবার রাতে। 


 তৃণমূলের মালদা জেলার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, রাজনৈতিক কর্মসূচি সবাই নিতে পারে । তাবলে কি তৃণমূলের পতাকা , ফ্লেক্স লাগানো যাবে না ,এটা কেন।  রাতে আমাদের ফ্লেক্স এবং পতাকা লাগাতে বাধা দেয় বিজেপির লোকেরা । আমরা বিষয়টি পুলিশের নজরে নিয়ে আসি।


জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস বলেন, শনিবার গান্ধী মূর্তির পাদদেশে দলের কর্মসূচি আগেই নেওয়া হয়েছিল। সেই মতো শুক্রবার রাতে ফ্লেক্স এবং পতাকা টাঙাতে যায় দলের কর্মীরা। দেখা যায় তাদের ফ্লেক্স এবং পতাকা খুলে দিয়ে সেই জায়গায় নিজেদের ফ্লেক্স এবং পতাকা লাগাচ্ছে বিজেপি কর্মীরা। আমরা মনে করলে গোটা শহর থেকে বিজেপির পতাকা এবং খুলে দিতে পারতাম। কিন্তু আমরা সৌজন্যতা দেখিয়েছি। বিজেপি সেই সৌজন্যতা দেখায় নি।  তারা তাদের ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের ফ্লেক্স এবং পতাকা নিয়ে যাচ্ছিল।


যদি এই ব্যাপারে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ফ্লেক্স এবং পতাকা লাগানো নিয়ে দুই দলের অভিযোগ এসেছিল। ইংরেজবাজার থানার পুলিশ যথাসময়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.