বিজেপিকে ভোট না দেওয়ার পোষ্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে - The News Lion

বিজেপিকে ভোট না দেওয়ার পোষ্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে

 


দি নিউজ লায়ন ;     বিজেপিকে ভোট না দেওয়ার পোষ্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এদিন ভোট কর্মীদের প্রশিক্ষণের মধ্যেই বিজেপিকে ভোট নয় পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়য় বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলে। বৃহস্পতিবারই ভোটের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। হঠাৎই এদিন দেখা যায় স্কুলের মূল প্রবেশপথের পাশে লাল সাদা পোস্টারে লেখা আছে বিজেপি কে একটিও ভোট নয়। 'NO VOTE TO BJP.'


স্বাভাবিক ভাবেই এই পোস্টারকে কেন্দ্র করে শাসক বিরোধী চাপানো উত্তর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসই এই সব করছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস সাংবাদিককে বলেন পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম যে ভাবে বাড়ছে তাতে মানুষ ক্ষুদ্ধ। তাই হয়তো তারা এই সব লিখে পোস্টার দিয়েছে। যদিও এই পোস্টারের সঙ্গে তাদের দলের কোন যোগ নেই। 


রথের নামে প্রহসন করছে বিজেপি। রথে জগন্নাথ, শুভদ্রা, বলরামের পরিবর্তে থাকছে দিলীপ ঘোষ, অমিত শাহরা।গোটা দেশটাকেই বিক্রি করে দিচ্ছে। তাই মানুষ চায় না বাংলায় বিজেপি আসুক। এটা তারই বহিঃপ্রকাশ।“ জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুনীত গুপ্তা সাংবাদিককে বলেন “তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের সঙ্গে জনগণ নেই। তাই তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য রাতের অন্ধকারে এইসব পোস্টার দিচ্ছে।“

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.