যারা দেশ চালাতে পারেনি তারা বাংলা চালাবে কি করে, ছায়া দোলাই - The News Lion

যারা দেশ চালাতে পারেনি তারা বাংলা চালাবে কি করে, ছায়া দোলাই

 


দি নিউজ লায়ণঃ     বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের বসনছোড়া অঞ্চলের পলাশ চাপড়ি ঘাটে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।ওই প্রতিবাদ সভায় চন্দ্রকোনার  বিধায়ক  ছায়া দোলাই সহ তৃণমূল কংগ্রেসের নেতারা বক্তব্য রাখেন।বিধায়ক ছায়া দোলাই তাঁর ভাষণে  বলেন কেন্দ্র সর কারের কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে দিল্লীতে কৃষকেরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন,তাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেন বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার।অথচ বাংলায় এসে বিজেপি নেতারা কৃষকের বাড়িতে খেয়ে কৃষক দরদী সাজছেন।


 তিনি বলেন তৃনমুল  কংগ্রেস কৃষকদের পাশে  রয়েছে,কৃষকদের আন্দোলনের পাশে রয়েছে,তাই কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে  তৃনমূলের আন্দোলন অব্যাহত থাকবে।তিনি আরো বলেন যে যারা ক্ষমতায় এসে গোটা দেশটাকে বিক্রি করে দিচ্ছে,কেরোসিনের ভর্তুকি তুলে দিয়েছেন,যারা দেশ চালাতে পারেনি,তারা বাংলা চালাবে কি করে।


তাই বিজেপির বাংলাকে বঞ্চনা করার প্রতিবাদে সাম্প্রদায়িক শক্তি বিজেপি কে দেশ থেকে বিদায় দেওয়ার জন্য তিনি সকল কে ঐক্য বদ্ধ ভাবে আন্দোলনে সামিল হওয়ার আবেদন জানান।সেই সঙ্গে তিনি বলেন বিজেপির অপপ্রচারে কেউ কান  দিবেন না।বিজেপি কে কেউ ভয় করবেন না,আপনাদের পাশে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।তাই তার উন্নয়নের হাত কে আরো শক্তি শালী করে তোলার জন্য  সকল কে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।সেই সঙ্গে তিনি বিজেপি কে ওই  প্রতিবাদ সভা থেকে তীব্র ভাষায় আক্রমণ করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.