দুষ্কৃতীদের হামলায় ৫ তৃণমূলকর্মী জখম
দি নিউজ লায়নঃ ভাজপার দুষ্কৃতীদের হামলায় ৫ তৃণমূলকর্মী জখম হলেন । ঘটনাটি ঘটে মেমারি থানা এলাকায়। তৃণমূলের অভিযোগ, মেমারির আমাদপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দুয়ারে সরকার সহ সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা এদিন প্রচার বেরিয়ে ছিলেন। কেজা এলাকায় যখন তাদের বাইক র্যালি হচ্ছিল তখন বিজেপি নেতা ভীস্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয় এবং মারধর করা হয়। লাঠি রড নিয়ে মারধর করা হয় বলে তৃণমূলের অভিযোগ। সেই হামলায় ৫ জন তৃণমূল কর্মী আহত হন।
হামলার অভিযোগ অস্বীকার করে নিয়ে বিজেপি নেতা ভীস্মদেব ভট্টাচার্য। তাঁর দাবি তাদের এদিন পুলিশের অনুমতি নিয়ে মিছিল ছিল। তিনি মিছিলের সামনের দিকে ছিলেন,তার নেতৃত্বে কোনো হামলা হয় নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কয়েকজনকে পুলিশ আটক করেছে। তৃণমূলের অভিযোগ পূর্ব বর্ধমান জেলা জুড়ে অশান্তি পাকাচ্ছে ভাজপা।
প্রতিদিন একাধিক জায়গায় তৃণমূল নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। ভিন রাজ্য থেকে বহিরাগতদের এনে বিভিন্ন জায়গায় হামলা চালানো হচ্ছে। যে সমস্ত জায়গায় তৃণমূলের সংগঠন অত্যন্ত ভালো সেখানে ভয় দেখিয়ে ভোটের আগে সন্ত্রাসের পরিবেশ তৈরীর চেষ্টা করছে বিজেপি। তৃণমূল নেতাকর্মীদের কোনরকম প্ররোচনায় পা না দিতে বলা হয়েছে কিন্তু যেভাবে প্রতিদিন হামলা হচ্ছে তাতে পাল্টা প্রতিরোধের পথে হাঁটতে বাধ্য হবেন তারা বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে তৃণমূলের তরফে।
Post a Comment