গাজোল নয় মালদা টাউন থেকেই নাড্ডাকে জবাব দেবেন মমতা
দি নিউজ লায়নঃ গাজোল নয় বুধবার মালদা শহরে জনসভা করবেন মমতা। বুধবার 10 ফেব্রুয়ারি মালদায় মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে প্রথমে গাজোলে মমতা জনসভা করবেন বলে ঠিক থাকলেও সোমবার জানা গিয়েছে মালদা শহরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা মালদা শহরে র্যালি করেছিলেন। তার পাল্টা জবাব দিতেই মমতার মালদায় সভা বলে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। সোমবার মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থা সংলগ্ন পাশের মাঠে মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা।
পাশাপাশি আলাদাভাবে মুখ্যমন্ত্রীর এই সভাস্থল পরিদর্শন করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব । পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত হয়েছিল জেলাশাসক রাজর্ষি মিত্র, পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ পদস্থ কর্তারা। অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ মৌসুম নূর , প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সহ দলের এক ঝাঁক নেতা-নেত্রীরা এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০ ফেব্রুয়ারি গাজোল ব্লকে মুখ্যমন্ত্রীর জনসভা করার কথা ছিল। কিন্তু সেটির স্থান পরিবর্তন করে মালদা শহরে করা হয়েছে।
শহরের প্রাণকেন্দ্র বাধরোড সংলগ্ন জেলা ক্রীড়া সংস্থার পাশের মাঠে এই সভা বুধবার দুপুরে অনুষ্ঠিত হবে । সেই সভাস্থল এদিন খতিয়ে দেখা হয়েছে। মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি গোটা এলাকার পরিকাঠামোগত ব্যবস্থা ও নিরাপত্তাজনিত বিষয় এদিন খতিয়ে দেখেছেন পুলিশ ও প্রশাসনের কর্তারা। অন্যদিকে এদিন জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ মৌসুম নূরের নেতৃত্বে এক ঝাঁক নেতা-নেত্রীরা মুখ্যমন্ত্রীর সভাস্থল খতিয়ে দেখেন। বুধবার এখানেই বিপুল জমায়েতের মাধ্যমেই সভা অনুষ্ঠিত হবে।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ৬ ফেব্রুয়ারি মালদা শহরে র্যালি করেছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই রেলির পাল্টা জবাব দিতেই গাজোলের বদলে মালদা শহরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সভার স্থান করা হয়েছে।
তৃণমূলের জেলা সভাপতি তথা সাংসদ মৌসুম নূর জানিয়েছেন, বুধবার আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিন দুপুরে তিনি জেলা ক্রীড়া সংস্থার পাশের মাঠে জনসভা করবেন। লক্ষাধিক মানুষের সমাগম হবে সেখানে। তার আগে আমরা দলগতভাবে এই সভাস্থল ঘুরে দেখলাম । কোথাও কোন রকম সমস্যা রয়েছে কিনা সেই সব বিষয়গুলো খতিয়ে দেখার পর পুলিশ ও প্রশাসনের পর কর্তাদের জানানো হয়েছে।

Post a Comment