গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায় - The News Lion

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ায়

 



দি নিউজ লায়নঃ      এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকায়। সোমবার সকালে হাওড়া স্থানীয় রামচন্দ্রপুর এলাকায়  ওই গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম সৃজিতা পাত্র (২১)। প্রায় এক বছর তাঁদের বিয়ে হয়। এদিন সকালে মৃতার শ্বশুরবাড়ির তরফ থেকে মৃতার বাড়ির লোকজনকে সৃজিতার অসুস্থতার খবর দেওয়া হয়। 


বাড়ির লোকজন এসে দেখেন সৃজিতার ঝুলন্ত দেহ। সিলিং ফ‍্যানের সঙ্গে কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল গৃহবধূর দেহ। সঙ্গে সঙ্গে মৃতের পরিবারের লোকজন খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে নিশ্চিন্দা থানার পুলিশ। পরিবারের লোকজন জানিয়েছে তাঁদের মেয়েকে প্রাণে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী তাঁরা এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনও লিখিত অভিযোগ করেননি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.