দমদমে দম্পতির রহস্যমৃত্যুর ঘটনায় ধন্ধে পুলিশ
দি নিউজ লায়নঃ দমদমের মতিলাল লেনের বাসিন্দা বাসুদেব ব্রহ্ম (৬৮)ও তার স্ত্রী ইন্দ্রানী ব্রহ্মের(৫৫) রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়। আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই দম্পতি। পাশাপাশি বাসুদেব বাবু কিছুদিন আগেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই রহস্যমৃত্যুর পেছনে ওই দম্পতির ওপর কোন মানসিক চাপ ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত বুধবার রাতে দমদমের মতিলাল লেনে ওই দম্পতির বাড়ির দরজা ভেঙে প্রথমে স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পাশের ঘর থেকে গলার নলি কাটা দেহ উদ্ধার হয় তার স্ত্রীর।
বৃহস্পতিবার দমদম থানার পুলিশ তাদের দেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী' হয়েছেন ওই বৃদ্ধ। তবে বাস্তবে কি ঘটেছিল তা জানতে ফরেনসিক সাহায্য নেওয়া হতে পারে এমনটাই পুলিশ সূত্রে খবর।
আরও জানা গিয়েছে পূর্ত দপ্তরের কর্মী ছিলেন বাসুদেব বাবু। বছরখানেক আগে এক নম্বর মতিলাল লেনের এক কামরার ফ্ল্যাট কিনে সল্টলেক থেকে চলে আসেন বাসুদেব বাবু। তার ফ্ল্যাটের পাশেই থাকবেন তাঁর দুই ভাই হৃদরোগসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন তার স্ত্রী ইন্দ্রানী দেবী সম্প্রতি অসুস্থ হন বাসুদেব বাবু সন্তান না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন এমনটাই স্থানীয় বাসিন্দাদের অনুমান

Post a Comment