নিজ বিধানসভায় খোঁজখবর নিতে নেমে ব্যর্থ পুর প্রশাসক অশোক বাবুর কৃতকার্যের জবাব দিতে হলো গৌতম দেবকে
দি নিউজ লায়নঃ নিজ বিধানসভায় খোঁজখবর নিতে নেমে ব্যর্থ পুর প্রশাসক অশোক বাবুর কৃতকার্যের জবাব দিতে হলো রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবকে।শিলিগুড়ি ১৪টি ওয়ার্ড নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা এলাকা প্রায়শই নির্দিষ্ট কর্মসূচি ছাড়াও এলাকাবাসীদের খোঁজখবরের পাশাপাশি এলাকার তদারকিতে যান মন্ত্রী। সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে নিজ বিধাবসভার পঞ্চায়েত ও ওয়ার্ড ভিত্তিক জন সংযোগে নেমে মানুষের কাছে চলো -র মধ্য দিয়ে কখনও প্রাতঃ ভ্রমনের বেড়িয়ে সকাল বেলার আড্ডা দিচ্ছেন এলাকাবাসীদের সঙ্গে তিনি। আবার কখনও বিকেলের যাবতীয় দপ্তরিয় কাজ সেরে বিধানসভা এলাকার মানুষের সঙ্গে জমিয়ে গল্প জুড়তে দেখা যাচ্ছে তাঁকে।
কাজের সূত্রে কলাকাতা যাতায়াতের দিনগুলি ছাড়া এই নিয়মের খুব একটা ব্যতিক্রম ঘটছে না। ইতিমধ্যেই বিধানসভা এলাকার ৬৫শতাংশ এলাকা ঘুরে খবরাখবর নিয়েছেন তিনি। গল্পে রাজ্যের উন্নয়ন নিয়ে প্রশংসা মিলছে আবার আগামী দিনের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বেশকিছু পরামর্শও মন্ত্রীকে দিচ্ছেন আমসাধারণ। তবে সেই ধারাবাহিক গল্পের মাঝে ভাঁটা হয়ে দাঁড়াচ্ছে শিলিগুড়ি বাম পরিচালিত পুরনিগমের প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য্য। এলাকাবাসিদে ব্যার্থ পুর পরিষেবা নিয়ে গুচ্ছের অভিযোগ ঠিকড়ে পড়েছে। নিকাশি নালা বেহাল, আবর্জনার নিষ্কাশন না হওয়ায় টেকা দুষ্কর শহরবাসীর।
রাস্তাঘাটের ক্ষেত্রেও সেই একই জর্জর ছবি, বাম কাউন্সিলরের ওয়ার্ডে কোথাও সদ্য পিচ ঢেলে রাস্তা হলেও তার মান অত্যন্ত নিম্নমানের। বাধ্য হয়ে আমজনতার ক্ষোভ মেটাতে পুরনিগমের বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে মন্ত্রীকে। মানুষকে শান্ত করতে পুরনিগমের কমিশনারের মাধ্যমে পুর পরিষেবা সঠিক ভাবে প্রদানের বিষয়টিতে পুরনিগমকে সত্ত্বর নজর দেওয়ার কথা জানান মন্ত্রী। শিলিগুড়িবাসী সাফ জবাব অশোক ভট্টাচায্যকে আর বিধায়ক পদে দেখতে চাইছেন না তারা। আর পুর পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষের মুখে পড়ে একাধিক অভিযোগের জেরে বাধ্য হয়েই আমজনতার সমস্যার সমাধানে শিলিগুড়ি পুরনিগমের অন্তর্বর্তী বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে মন্ত্রী গৌতম দেবকে।
সোমবারও পুনিগমের ৩২নাম্বার ওয়ার্ড তিনব্বাত্তি কলোনি রাস্তা,নিকাশি ও আবর্জনার সমস্যার কথা জানিয়ে মন্ত্রীর কাছে এর বিহীত চেয়ে কাতর আর্জি জানান এলাকাবাসীরা।তারা বলেন একাধিকবার পুরনিগমে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি।নূন্যতম পরিষেবার দাবি অদেখা করতে না পেরে মন্ত্রী তাদের বুঝিয়ে বলেন প্রশাসক বোর্ডে অশোক ভট্টাচার্য্য রয়েছে। আমি রাজ্যের মন্ত্রী কিন্তু তার অন্তর্বর্তী বিষয়ে হস্তক্ষেপ করতে পারিনা। তবে জরুরী নিত্য পরিষেবার ক্ষেত্রে যে সমস্যা রয়েছে তা আমি এক্ষুনি পুরনিগমের কমিশনারকে জানিয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহনের কথা বলছি। একইসঙ্গে ৮০টি পরিবারকে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জমির অধিকার স্বরূপ নিঃশর্ত পাট্টা প্রদান করেন মন্ত্রী।

Post a Comment