'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান উদ্বোধনের পরই আলিপুরদুয়ার জেলা জুড়ে এই স্লোগানে দেওয়াল লিখতে শুরু
দি নিউজ লায়নঃ 'বাংলা নিজের মেয়েকেই চায়' স্লোগান উদ্বোধনের পরই আলিপুরদুয়ার জেলা জুড়ে এই স্লোগানে দেওয়াল লিখতে শুরু করেছেন তৃণমূল নেতা ও কর্মীরা। সোমবার জেলার বেশ কয়েকটি জায়গায় বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে দেওয়াল লিখন শুরু হয়েছে। দেওয়াল লিখনে জেলা তৃণমূল নেতা ও কর্মীরা অংশগ্রহণ করছেন।
আলিপুরদুয়ার শহরে এই দেয়াল লিখন এ অংশগ্রহণ করেছেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সাধারণ সম্পাদক সঞ্জিত ধর, জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর সহ বিভিন্ন নেতা কর্মীরা। এদিনের দেয়াল লিখন অনুষ্ঠানে তৃণমূল নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তৃণমূলের আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক সঞ্জিত ধর বলেন, "বাংলা নিজের মেয়েকেই চায় স্লোগান তৃণমূল উদ্বোধন করলেও এটা বাংলার আমজনতার স্লোগান।
দেওয়ালে সেই আমজনতার স্লোগানকে ফুটিয়ে তোলা হচ্ছে। স্লোগানের পাশেই থাকছে ঘাসফুলের প্রতীক। ঘাসফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন থাকছে।" দেওয়াল লিখনে শুধু প্রার্থীর নামের জায়গাটি ফাঁকা রাখা হচ্ছে। প্রার্থীর নাম ঘোষণা হলেই তার নাম ফাকা জায়গায় লিখে দেওয়া হবে। একজন তৃণমূল নেতা একেক জায়গায় পালা করে এদের লিখনে অংশ নিচ্ছেন।

Post a Comment