ছাত্রদের স্বার্থে এগিয়ে এলো জনপ্রতিনিধি থেকে শিক্ষিকারা - The News Lion

ছাত্রদের স্বার্থে এগিয়ে এলো জনপ্রতিনিধি থেকে শিক্ষিকারা

 


দি নিউজ লায়নঃ     বিদ্যালয়ে জায়গা সংকুলান না হওয়ায় নতুন ক্যাম্পাস নির্মাণে অর্থ সাহায্য করতে এগিয়ে এলো জনপ্রতিনিধি থেকে বিদ্যালয়ের শিক্ষিকারা। বুধবার উলুবেড়িয়া বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন। বুধবার উলুবেড়িয়া বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হয়েছিলেন বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মুক্তেশ দে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বন্দনা সাহু মিত্র। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর বর্তমানে বীণাপাণি উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা প্রায় ২ হাজার ৩০০ । 


উলুবেরিয়া বাজারের কাছে বিদ্যালয়ের নিজস্ব ভবন থাকলেও ছাত্রীদের বসার জায়গার সংকুলান হওয়ায় বছর খানেক আগে একটি সরকারি ভবনে স্কুলের কয়েকটি ক্লাস শুরু হয়। যদিও সেখানেও জায়গার সংকুলান হওয়ায় নতুন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা করা হয়। সূত্রের খবর প্রায় ৫ শতক জায়গার উপরে ৫ তলা বিশিষ্ট দ্বিতীয় ক্যাম্পাসটি নির্মাণ হবে। যার এক তলায় থাকবে কাঁচা আনাজের বাজার এবং বাকি অংশে ক্লাসরুম। প্রাথমিক পর্যায়ে দ্বিতীয় তলা পর্যন্ত নির্মাণ করা হবে যার আনুমানিক ব্যয় হবে ৪০ লক্ষ টাকা। এদিকে বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণে কিভাবে অর্থ জোগাড় হবে সেই চিন্তায় যখন সকলে তখন শিলান্যাস অনুষ্ঠানে মঞ্চ থেকেই উপস্থিত অতিথিরা অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দেন।


 এই মঞ্চ থেকে বিধায়ক ইদ্রিস আলী তার বিধায়ক তহবিল থেকে ৪ লক্ষ টাকা, অভয় দাস ব্যক্তিগত ৫ লক্ষ টাকা,পুরসভার বিদায় ভাইস চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান ৫ লক্ষ, পুরসভার প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য সেখ আকবর ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়াও এদিন বিধায়ক পুলক রায় বলেন বিদ্যালয় নির্মাণে অর্থের কোন অভাব হবে না। প্রয়োজনে রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ সাহায্য করা হবে। বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস নির্মাণ প্রসঙ্গে পরিচালন সমিতির সভাপতি মুক্তেশ দে জানান জনপ্রতিনিধিদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষিকারাও ক্যাম্পাস নির্মাণের অর্থ সাহায্য করছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.