দুই জেলায় অস্ত্রসহ গ্রেফতার 14 ডাকাত
দি নিউজ লায়নঃ ডাকাতি হওয়ার আগেই তা ভেস্তে গেল পুলিসের তৎপরতায়। মঙ্গলবার রাতে চকমরিচা খাল পাড়ে দুষ্কৃতীদের জড় হওয়ার খবর পেয়েই এলাকায় যায় কাশীপুর থানার পুলিস। হাতেনাতে গ্রেপ্তার করে ৭ দুষ্কৃতীকে। ধৃতদের নাম আলি মইনুদ্দিন মোল্লা,মিজানুর মোল্লা,নিজাম মোল্লা,সারিফুদ্দিন মোল্লা,রহিম মালিক,মালেক মোল্লা,জুলফিকার বিশ্বাস।
এদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু’টি ভোজালি,তিনটি রড,শাবল সহ বাড়ির আলমারির ভাঙার সরঞ্জাম। অভিযুক্তদের বাড়ি কাশীপুর থানা এলাকায়। বুধবার তাদের বারুইপুর আদালতে তোলা হয়। অন্যদিকে,গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিস এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। বেলেদুর্গানগর বাজার থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম মোরসেলিম শেখ।
উদ্ধার হয়েছে একটি বন্দুক ও এক রাউন্ড কার্তুজ। অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া সাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল সিউড়ি থানার পুলিশ চোদ্দো নং জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে। বুধবার ধৃতদের আদালতে তুললে বিচারক চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সিউড়ি থানার পুলিশ সূত্রে খবর ধৃতরা হলো সৌমেন মন্ডল, প্রীতম মন্ডল, শেখ ইসমাইল, কালু খান,শুভ মাহারা,মহম্মদ চিন্টু, বিষ্ণু ঘোষ।
এদের কাছ থেকে সেভেন এম এম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি,বোমা, বোমা তৈরির মশলা,ও একটি ভোজালি উদ্ধার হয়েছে । বীরভূমের পুলিশ সুপার মিরাজ খালিদ জানিয়েছেন, ধৃতদের কে জিজ্ঞেস করে জানার হবে পিস্তল সহ বোমার মশলা কোথা থেকে এনেছিলো । পাশাপাশি পুলিশের নজরদারি আরো কঠোর করা হবে।

Post a Comment