স্বামীর হাতে খুন হল স্ত্রীর প্রেমিক
দি নিউজ লায়নঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীর হাতে খুন হল স্ত্রীর প্রেমিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার কালিপুর গ্রামে। মৃত ব্যাক্তির নাম হরিদাস দাস। খুনে অভিযুক্ত সিটন কাহার কে ইতিমধ্যে সিউড়ি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে খবর, কয়েকবছর ধরে সিটন কাহারের স্ত্রী রূপা কাহারের সাথে সিটনের বন্ধু হরিদাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। বিষয়টি নিয়ে হামেশাই স্বামী স্ত্রী মধ্যে অশান্তি হোতো। মঙ্গলবার রাতে সিটন ও হরিদাস মদ্যপান করছিলো। সেসময় কেন সিটন বলে কেন সে বন্ধু হয়ে তার স্ত্রীর সাথে প্রেমের সর্ম্পক রাখছে, জাবাবে হরিদাস জানায় নিজের বিবাহিত স্ত্রী কে সামলাতে।
এরপর দুজনার মধ্যে বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। এরমাঝে হরিদাস বলে ওঠে তাকে মারার ক্ষমতা কারো নেই। নেশাগ্রস্ত অবস্থায় সিটন কাহার বলে যার গায়ের জোর বেশী সে রূপার সঙ্গে সংসার করবে। সংঘর্ষ ভয়ংকর হলে মদের আসরে উপস্থিত আরো কয়েকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়। উওেজিত হয়ে সিটন কাহার বাড়ি থেকে মোটা লোহার রড এনে হরিদাসের মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে রূপার প্রেমিক। ইতিমধ্যে ঘটনাস্থলে ফের চলে আসে এলাকাবাসীরা।
গুরুতর জখম হরিদাস কে উদ্ধার করে সিউড়ী সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে ওই যুবকে। যদিও মৃত হরিদাসের সাথে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নেই বলেই জানায় গৃহবধূ রূপা কাহার। তার দাবি মদ্যপ অবস্থায় মৃত যুবক তাকে উদ্দেশ্য কটুক্তি করছিলো বলেই ঝামেলার সৃষ্টি হয় । তারপরেই খুনের ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা জানায় সিটন বাড়িতে না থাকলে হরিদাস দীর্ঘক্ষন রূপার সাথে সময় কাটাতো। এনিয়ে রূপার সঙ্গে সিটনের মারপিট অবধি হয়েছে। তবে সেটা খুনের আকার নেবে তা বোঝা যায় নি।

Post a Comment