ফিরহাদের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট শিলিগুড়ি পুরনিগমের সাফাইকর্মীরা
দি নিউজ লায়নঃ ফিরহাদের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট শিলিগুড়ি পুরনিগমের সাফাইকর্মীরা।সাফাইর্মীদের সঙ্গে পুর প্রশাসক অশোক ভট্টাচায্যের বিরূপ আচরণের অভিযোগে অসন্তুষ্ট পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। অশোক বাবুর দুর্নীতি ও বঞ্চনার প্রতিবাদে টানা চারদিন আবর্জনার রাস্তায় ফেলে কাজ বন্ধ রেখে শিলিগুড়িতে আন্দোলনে নামে সাফাই কর্মীরা। শিলিগুড়ি সাফাইকর্মীরা দীর্ঘদিন যাবৎ পুরনিগমে পুর প্রশাসক অশোকবাবুর কাছে বঞ্চনার শিকার হয়ে আসছেন।
একাধিকবার তারা মেয়রকে বেতনবৃদ্ধি ও স্থায়িকরনের বিষয়ে জানালেও সে দিকে কর্ণপাত না করে পাল্টা তাদের স্থানে শূন্যপদে নিয়োগ নিয়ে দুর্নীতি করে ৬০০-৭০০সিপিএম ক্যাডারদের নিযুক্ত করেছেন তিনি। আবর্জনা নিষ্কাশন বিভাগে নিয়োগ করে বসিয়ে রেখে তাদের দিয়ে দলীয় কাজ করিয়ে চলছেন অশোকবাবু।
রাজ্যকে অন্ধকারে রেখেই এই কয়েকশো নিয়োগ করেছেন পুর প্রশাসক অশোক বাবু।বৃহস্পতিবার মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে সাফাই কর্মীরা কলকাতার ইউডি দপ্তরে বৈঠক করেন। এদিন সাফাই কর্মীরা অশোক বাবুর দুর্নীতির একের পর এক পাঁচ বছরের দুর্নীতির হিসেবনিকেশ তুলে ধরেন। শিলিগুড়ি পুরনিগমের সাফাই কর্মীদের হয়ে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির সভাপতি কিরণ রাউৎ বলেন মন্ত্রী ফিরহাদ হাকিম সমস্তটাই শুনেছেন।
তিনি সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি করে ১৮হাজার টাকা করার দাবির পাশাপাশি তাদের কর্মীদের স্থায়িকরন, স্বাস্থ্য ও জীবন বিমার বিষয়েও ইতিবাচক মন্তব্য করেছেন। কিরণ বাবু জানান ১০বছর ও তার অধিক সময় ধরে কার্যরত কর্মীদের স্থায়ীকরনের প্রসঙ্গে তিনি অশোক ভট্টাচায্যের ভূমিকায় আঙ্গুল তোলেন।
অশোক ভট্টাচায্য এত বছর ধরে অভিজ্ঞ প্রশাসক ভেবে রাজ্য তাকে দায়িত্ব দেয় কিন্তু তিনি পুরনিগমের কোথায় কত শূন্যপদ রয়েছে, কত অস্থায়ী কর্মী রয়েছে তারা কতদিন ধরে অস্থায়ী পদে রয়েছেন কোনো তথ্যই রাজ্যকে দেয়নি। তাদের স্থায়িকরনের বিষয়েও তিনি পুরো ও নগরোন্নয়ন দপ্তরে কিছু জানাননি বলেই ক্ষোভ উগড়ে দেন মন্ত্ৰী বলেই জানান সাফাই সংগঠনের নেতৃত্ব কিরণ রাউত।
তিনি বলেন মন্ত্রী সঙ্গে আলোচনার পর তিনি দাবিদাওয়া গুলিকে দিয়ে আমাদের আশস্ত করেছেন দ্রুত তিনি ফ্যাক্স করে নির্দেশ পাঠানোর কথা জানিয়েছেন। তিনি বলেন রাজ্য সাফাই কর্মীদের কাজকে সর্বাধিক গুরুত্ব দেয় যাতে তাদের কোনো সমস্যা না হয় সেবিষয়ে বিশেষ নজর রয়েছে রাজ্য সরকারের।

Post a Comment