বাংলায় এবার বড় খেলা হবে বালুরঘাটে জনসভায় পাল্টা বললেন রাজনাথ সিং - The News Lion

বাংলায় এবার বড় খেলা হবে বালুরঘাটে জনসভায় পাল্টা বললেন রাজনাথ সিং

 


দি নিউজ লায়নঃ     তৃণমূলের খেলা হবে স্লোগানের পাল্টা জবাবে কেন্দ্রর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন বাংলায় এবার বড় খেলা হবে। শুক্রবার পরিবর্তন যাত্রার সুচনায় এসে বালুরঘাটের দিশারী ময়দানের জনসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বললেন খেলা হবে, দিদি বড় খেলা হবে, বাংলায় উন্নতির খেলা হবে, শান্তির খেলা হবে।  এদিকে এ দিন রাজনাথ সিংয়ের সভায় একাংশই আসন ফাঁকাই রইল শেষ পর্যন্ত। যা বিয়ে সরব হয়েছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে কটাক্ষ করছে তৃণমূল।


রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার আগেই নির্বাচনী জনসভা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন বালুরঘাট হাই স্কুলের খেলার মাঠ, যা দিশারী মাঠ নামে পরিচিত, সেই মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। রাজনাথ সিং ছাড়াও জনসভায় ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মন সহ জেলা নেতৃত্ব।


এদিনের সভায় রাজনাথ সিং বাঙালির আবেগকে ছুয়ে বাংলার বিভিন্ন মনিষীদের নাম উল্লেখ করার পাশাপাশি বালুরঘাটের তেভাগা আন্দোলনের কথা বলেন। উল্লেখ্য তিনি বালুরঘাটের নাট্য আন্দোলনের কথাও সভামঞ্চে তার বক্তব্যে উল্লেখ করতে ভুলে যাননি, বালুরঘাটের বিখ্যাত নাট্যকার স্বর্গীয় মন্মথ রায়ের নাম। বিজেপি যে বাঙ্গালির আবেগকে ভোটের হাতিয়ার করবেই তা প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে পরিষ্কার ছিল। 


এদিনের সভা মঞ্চ থেকে বালুরঘাট বাসীকে উন্নয়নের বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার সময় উল্লেখযোগ্য ভাবে রাজনাথ সিং বলেন বিজেপির সরকার নাগরিকদের উন্নতি সাধন করার চেষ্টা করে, সেখানে কোনও জাতি বর্ন দেখা হয়না। উদাহরণস্বরূপ তিনি বলেন বাড়িতে বাড়িতে যে সব শৌচালয় তৈরী হয়েছে তা সব জাতির নগরিকের ঘরেই হয়েছে৷ কৃষাণনিধি প্রকল্পের বকেয়া সহ প্রদান করবে আগামী বিজেপি সরকার বলেও দাবী করেন কেন্দ্রীয় মন্ত্রী।


জনসভার পর বালুরঘাট শহরে পরিবর্তন যাত্রার রোড শো করবেন তিনি। জনসভা শেষে রোড শোতে অংশ গ্রহণ করেন 

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দক্ষিণ দিনাজপুর জেলায় এই পরিবর্তন যাত্রা বৃহস্পতিবার ঢুকেছে। গতকাল থেকে আজ মোট ১১০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বালুরঘাটে এসেছে। জনসভার পর এই পরিবর্তন যাত্রা শুরু হয় বালুরঘাট আর্যসমিতি এলাকা থেকে শেষ হবে বালুরঘাট থানা মোড়ে। বালুরঘাট শহরে পুলিশি নিরাপত্তা ত্রিস্তরীয় করা হয়েছে সকাল থেকেই।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.