খড়গপুরে রাজ্য সড়ক থেকে অচেতন অবস্থায় এক মহিলা উদ্ধার - The News Lion

খড়গপুরে রাজ্য সড়ক থেকে অচেতন অবস্থায় এক মহিলা উদ্ধার

 


দি নিউজ লায়নঃ     খড়গপুরে রাজ্য সড়কের উপর থেকে অচেতন  অবস্থায় এক মহিলা কে উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত জীনশহর এলাকায়।মঙ্গলবার এক মহিলাকে অচেতন অবস্থায় রাস্তায় পাশে পড়ে থাকতে দেখা যায়। এলাকার লোকেরা বিষয় টি দেখে পুলিশে খবর দেয়।


 খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছে ওই মহিলাকে উদ্ধার করে, খড়্গপুর মহকুমা হাসপাতালে  নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। মহিলার ব্যাগ থেকে উদ্ধার হয়, ব্যাংকের পাশবুক। সেই ব্যাঙ্কের পাসবুক দেখে মহিলার পরিচয় জানা যায়। সুস্মিতা জানা। নদীয়া জেলার বাসিন্দা। 


ওই মহিলা কি কারনে, বা কিভাবে নদীয়া থেকে এই এলাকায় এসে পৌঁছেছে। সে নিয়ে তদন্ত শুরু করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।ওই মহিলা সুস্থ হয়ে ওঠার পর তাকে পুলিশ জিজ্ঞাসা করে বিষয় টি জানবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর লোকাল থানার জীনশহর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.