12 বছর বিজেপি পাহাড়ে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূলকে ভোট দিয়ে মমতাকে মুখ্যমন্ত্রী করতেই হবে - বিমল গুরুঙ
দি নিউজ লায়নঃ মমতা কথা রাখেন কিন্তু বিজেপি বিশ্বাসঘাতকতা করে- পাহাড়ে প্রত্যাবর্তনের পর কার্শিয়াঙে প্রথম জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন গোর্খা নেতা বিমল গুরুং। তিনি বলেন, 12 বছর ধরে পাহাড়ের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন বিজেপি নেতারা। পাহাড়ে অনেকে চোরাগোপ্তা প্রচার করছে মমতার বিরুদ্ধে কিন্তু তাদের মনে রাখা উচিত পাহাড়ের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। মমতাকে ভোট না দেওয়ার অর্থ বিজেপিকে সমর্থন করা।
বিশ্বাসঘাতকতকে প্রশ্রয় দেয়া। পাহাড়ে যাতে বিজেপি বিরোধী ভোট ভাগ না হয় তার জন্য সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি । তিনি আরো বলেন যেভাবে মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে পাহাড়ের উন্নতি করেছেন একের পর এক উন্নয়নমূলক প্রকল্প পাহাড়ের জন্য ঘোষণা করেছেন এবং বাস্তবায়নে সচেষ্ট হয়েছেন তাতে মমতার প্রতি তাদের বিশ্বাস রয়েছ। তিনি বিশ্বাস করেন পাহাড়ের মানুষ মমতাকে সমর্থন করবেন। তার স্পষ্ট কথা পাহাড়ের উন্নয়নের জন্য পাহাড়বাসীর দাবি পূরণের জন্য একমাত্র মমতার উপর ভরসা রাখতে হবে।
বিজেপি দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষকে ভুল বুঝিয়েছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ভোটে জেতার পর পাহাড়ের দিকে তাকায় নি তাই বিজেপি জবাব দিতে মমতার হাত শক্ত করতে হবে। একইসঙ্গে তিনি জানান কোনো পরিস্থিতিতেই পাহাড় কে ফের অশান্ত করার চক্রান্ত তিনি বরদাস্ত করবেন না পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করাই হবে তার লক্ষ্য।

Post a Comment