মালদায় পৃথক দুই এলাকায় রহস্যজনকভাবে স্কুল এবং কলেজ ছাত্র-ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য - The News Lion

মালদায় পৃথক দুই এলাকায় রহস্যজনকভাবে স্কুল এবং কলেজ ছাত্র-ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ      মালদায় পৃথক দুই এলাকায় রহস্যজনকভাবে স্কুল এবং কলেজ ছাত্র-ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। শনিবার রাতে পৃথক দুটি থানা এলাকায় স্কুল ছাত্রী এবং কলেজ ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ । পাশাপাশি ওই দুই ছাত্রছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম ঘটনাটি ঘটেছে মালদা শহরের নিউ গয়েশপুর এলাকায়। ওই এলাকার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী রিয়া কর্মকার (১৫)। বাড়ির শোবার ঘর থেকেই ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। ওই ছাত্রী মালদা শহরের বারলো গার্লস হাই স্কুলের দশম শ্রেণীতে পাঠরত ছিলো।  পুলিশ জানতে পেরেছে,  গত বছর কালিপুজোর সময় ওই ছাত্রীর বাবা সুবোধ কর্মকারের  একই রকমভাবে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাড়ি থেকেই দেহ উদ্ধার হয় । এই ঘটনার কয়েক মাসের মধ্যেই মেয়ের রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।


যদিও ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে পরিবারের লোকেরা। তবে আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে প্রেমঘটিত বিষয় নিয়েই বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল ওই ছাত্রীর পরিবারের।  তারপরেই হঠাৎ করে এদিন ওই ছাত্রীর ঝুলন্ত দেহ তার শোবার ঘর থেকে উদ্ধার করে পুলিশ । এই মৃত্যুর পিছনে প্রকৃত কি কারণ রয়েছে , তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। অপরদিকে শনিবার রাতে রতুয়া থানার দুর্গাপুর এলাকায় এক কলেজ ছাত্রের রহস্যজনক অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ছাত্রের নাম প্রকাশ মণ্ডল (২১)। সে সামসি কলেজের দ্বিতীয় বর্ষের কলা বিভাগে পাঠরতা ছিলো। পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে, মুখে গ্যাজলা বেড়ানো অবস্থায় বাড়ি থেকে সামান্য দূরে জমির মধ্যেই ওই ছাত্রীর দেহ পড়েছিল। বিষ খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে ওই কলেজছাত্র । তবে এই ঘটনার পিছনেও প্রেমঘটিত কারণে উঠে আসছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। দুটি বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.