এবার পূর্ব বর্ধমান জেলায় ভোটার বাড়লো ৭০ হাজার
দি নিউজ লায়ন ; এবার পূর্ব বর্ধমান জেলায় ভোটার বাড়লো ৭০ হাজার । এছাড়া এবার মহিলা বুথের সংখ্যা যেমন বাড়ছে তেমনি মোট বুথের সংখ্যাও বেড়েছে। এবারের মোট বুথের সংখ্যা ৫ হাজার ৬৪১। গত নির্বাচনে বুথের সংখ্যা ছিল ৪৪৫৬ টি। কোভিড পরিস্থিতিতে ২০২১ সালের নির্বাচনে কোন ফাঁক রাখতে চাইছে না নির্বাচন দপ্তর। ইতিমধ্যে নির্বাচনের ট্রেনিং শুরু হয়েছে।
ভোটের এখন দিনক্ষণ ঠিক হয় নি। নির্বাচনে জেলায় প্রায় ৫২ হাজার ভোটার আছেন যাঁদের বয়স ৮০ বছর কিংবা তার উর্দ্ধে বয়স। কোভিড পরিস্থিতিতে সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে নির্বাচন দপ্তর। এছাড়া বুথে ভোট দিতে যাওয়ার সময় মাস্ক যে পড়ে যেতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে প্রচার চালানো হবে বলে নির্বাচন দপ্তর সূত্রে জানা যায়।

Post a Comment