চার দিনের মধ্যেই চুরির কিনারা
দি নিউজ লায়নঃ চুরির চার দিনেই মধ্যেই কিনারা করলো পুলিশ। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুর এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা চাঁদনীহারা খাতুনের বাড়িতে গত সোমবার চুরি হয়। অভিনব কায়দায় লক্ষাধিক টাকা ও গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মেয়ের বিয়ের জন্য জমি বিক্রি করে ১১ লক্ষ টাকা বাড়িতে রেখে ছিলেন চাঁদনীহারা খাতুন।
গত শনিবার তিনি সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠান আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে কেউ ছিল না। সোমবার সন্ধ্যায় তিনি অনুষ্ঠান সেরে বাড়ি ফিরে দেখেন বাড়ির মধ্যে থাকা এক্সট্রা চাবিগুলি ফ্রিজের উপরে রাখা রয়েছে। এরপরই তার চোখ কপালে উঠে যায়। তিনি দেখেন বাক্সের মধ্যে রাখা ১১ লক্ষ টাকা ও গহনা নেই। সব গয়না ও টাকা চুরি হয়ে গেছে। অথচ বাড়ির একটি তালাও ভাঙ্গা হয় নি।
এরপর তিনি ভাতার থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। ভাতার থানার পুলিশ অভিযোগ পেয়ে তৎপর হয়। তদন্তে নেমে দু'দিনের মধ্যেই বমাল সহ পড়শি এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের নাম হাসমত সেখ ওরফে লিচু। লিচুকে জেরা করে পুলিশ ৬ লক্ষ ৬০ হাজার উদ্ধার করে। বাকি টাকার খোঁজ পেতে এবং এই ঘটনার সঙ্গে আর কে যুক্ত আছে জানার জন্য ঘটনার তদন্তের জন্য ধৃত হাসমত শেখ ওরফে লিচুকে আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পাঠায় পুলিশ।

Post a Comment