তৃণমূলের দেওয়াল লিখনে কালো কালি - The News Lion

তৃণমূলের দেওয়াল লিখনে কালো কালি

 


দি নিউজ লায়নঃ    তৃণমূলের দেওয়াল লিখনে কালো কালি দেওয়ার অভিযোগ উঠল ভাজপার দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বারুইপুর থানার মদারাট কোবিন্দপুরে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিস ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এই বিষয়ে মদারাট অঞ্চলের তৃণমূল সভাপতি পালান মোল্লা বলেন,আগামী ২১ ফেব্রুয়ারি দলের কর্মী সন্মেলনের প্রচারে দেওয়াল লেখা হয়েছিল।


 রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে। থানায় অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের আরো অভিযোগ বিধানসভা ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরেই প্রতিহিংসাবশত তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের ন‍্যক্কারজনক কাজ করছে বিজেপি আগামী দিনে বিধানসভা ভোটে বারুইপুরের মানুষ এর জবাব দেবেন। একই সঙ্গে তৃণমূলের অভিযোগ ইচ্ছাকৃতভাবে বিজেপি তৃণমূল কর্মীদের প্ররোচিত করতে চাইছে। 


তৃণমূল চাইলে বিজেপির যাবতীয় থেকে দেওয়াল লিখন একদিনে মুছে দিতে পারে কিন্তু তৃণমূল অশান্তির রাজনীতি করে না। তাই দলীয় কর্মীদের কোনরকম প্ররোচনায় পা না দিতে বলা হয়েছে। তবে বারবার যদি অশান্তি পাকানোর চেষ্টা হয় তাহলে এদের বিরুদ্ধে প্রতিরোধ হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি' দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.