চুরির ঘটনার 48 ঘণ্টার মধ্যেই সমাধান করল কোচবিহার পুলিশ, গ্রেপ্তার 2
দি নিউজ লায়নঃ 15 ফেব্রুয়ারি রাতে কোচবিহার 2 ব্লকের খোলটা এলাকার এক ব্যবসায়ীর বাড়ি থেকে আলমারি ভেঙ্গে 12 লক্ষ টাকা চুরি হয়। তদন্তে নামে কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ। ঘটনার 48 ঘণ্টার মধ্যে দুই চোর সহ 9 লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। বুধবার সাংবাদিক বৈঠকে এই কথা জানান কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার।
তিনি বলেন, 15 তারিখ স্থানীয় ব্যবসায়ী অসীম শেখ লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এই চুরির ঘটনার। ঘটনায় অসীম শেখ এর ভাইপো রানা শেখ এবং তার বন্ধু মোকসেদ আলীকে বামাল গ্রেপ্তার করে পুলিশ।
তাদের থেকে ন'লক্ষ টাকা উদ্ধার করেছে এবং সেইসাথে বেশকিছু সোনার অলংকার উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায় রয়েছে সেই তথ্য জানার জন্য তাদের সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সম্প্রতিকালে চুরির ঘটনায় এত বড় সাফল্য মাত্র কয়েক ঘন্টায় নজিরবিহীন বলে মনে করছে কোচবিহার।

Post a Comment