নাবালিকাকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ নাবালিকাকে বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের চোপড়া থানার হফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের মদনগছের গ্রামের ঘটনা। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বাড়িতে একাই ছিলেন ওই নাবালিকা অভিযোগ প্রতিবেশী সরফরাজ জোর করে ওই নাবালিকার ঘরে ঢুকে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করে বাধা দেওয়ায় প্রথমেই নাবালিকাকে মারধর করা হয় পরে তাকে বিষ খাইয়ে খুনের চেষ্টা করে সে।
এদিকে বাড়িতে ফিরে ঘটনার কথা জানতেই চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি ওই নাবালিকাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে তার পরিবার সুত্রে খবর। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে কি কারনে দুই প্রতিবেশী নাবালিকার ওপর নির্যাতন চালানো তা খতিয়ে দেখা হচ্ছে দুই পরিবারের মধ্যে কোনো অশান্তি ছিল কিনা সেই বিষয়টিও তদন্তকারী তা খতিয়ে দেখছেন নাবালিকা কিছুটা সুস্থ হলে তার বয়স রেকর্ড করবে পুলিশ পাশাপাশি অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

Post a Comment