লালগড় থানার আঁধার জোড়া এলাকায় প্রায় ৫০ টি দাঁতাল হাতির তাণ্ডব, এলাকায় ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির আশংকা - The News Lion

লালগড় থানার আঁধার জোড়া এলাকায় প্রায় ৫০ টি দাঁতাল হাতির তাণ্ডব, এলাকায় ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতির আশংকা

 


দি নিউজ লায়নঃ     ঝাড়গ্রাম জেলার লালগড় থানার আঁধারজোড়া এলাকায় বুধবার ভোরে প্রায় ৪০থেকে ৫০ টি দাঁতাল হাতি ঢুকে পড়ে। হাতি গুলি মাঠে গিয়ে আলু চাষের যেমন ব্যাপক ক্ষতি করেছে  ,সেই সঙ্গে ওই এলাকার আখ চাষের ব্যাপক ক্ষতি করেছে। গ্রামবাসীরা হুলা জ্বালিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করছে । কিন্তু হাতির দল ওই এলাকা থেকে কোথাও যাচ্ছে না। 


যার ফলে চিন্তার ভাঁজ পড়েছে গ্রামবাসীদের কপালে। বিঘার পর বিঘা জমির আলু চাষ নষ্ট করে দিয়েছে হাতির দল ।সেই সঙ্গে কয়েক বিঘা জমির আখ চাষ ও নষ্ট করে দিয়েছে। যার ফলে ওই এলাকার চাষিরা ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। সেই সঙ্গে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।  গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বনদপ্তর কে জানানো হয়েছে। বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার রাস্তা গুলিতে সন্ধ্যার পর একা একা যাতায়াত করতে নিষেধ করা হয়েছে। 


বনদফতরের পক্ষ থেকে আরো জানানো হয় যে হাতি যাদের ফসলের ক্ষতি করেছে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার পর তাদের বন দফতরের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। তা সত্ত্বেও গ্রামবাসীরা যথেষ্ট আতংকের। যেভাবে হাতির দলএলাকায় তাণ্ডব চালাচ্ছে তাতে ফসলের পাশাপাশি  ঘরবাড়ির  ও ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.