দমদমে ফের জোড়া মৃতদেহ উদ্ধার - The News Lion

দমদমে ফের জোড়া মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়নঃ   দমদমের গোরাবাজারে ভাই বোনের জোড়া মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। গোরাবাজারের যোগেশ অ্যাপার্টমেন্ট থেকে আজ অনিকেত বন্দ্যোপাধ্যায় ও দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের পচা গলা মৃতদেহ উদ্ধার করল দমদম থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ ও ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা শাখা। 


আজ সকাল বেলায় পচা দুর্গন্ধ পেয়ে দমদম থানার পুলিশকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। এরপর দুপুরে ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পুলিশ ঘরে শোয়ানো অবস্থায় একই ঘরে ভাই ও বোনের পচা গলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দুটি দেহ ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষক্রিয়া না খুন কিভাবে এই মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.