তৃনমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা সহ তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ আব্বাস সিদ্দিকীর অনুগামীদের বিরুদ্ধে - The News Lion

তৃনমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা সহ তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ আব্বাস সিদ্দিকীর অনুগামীদের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ    নির্বাচনের আগে  তৃনমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলা সহ তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের  অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকীর অনুগামীদের  বিরুদ্ধে।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের রোহন্ডা পঞ্চায়েত এলাকায়।অভিযোগ তৃনমূলের অঞ্চল সভাপতি  আজগর আলীকে না পেয়ে বাড়ির মহিলাদের মারধর এবং হেনস্থাও করা হয়েছে।এরপরেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ দেখায় স্থানীয় তৃনমূল কর্মী-সমর্থকরা।এরফলে উত্তেজনা তৈরী হয় এলাকায়।পরে মধ্যমগ্রাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে তৃণমূল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে আব্বাস সিদ্দিকির অনুগামীরা।মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে আব্বাস অনুগামী তিন জনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে।


তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে রাতেই।শনিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নিরদেশ দিয়েছেন বিচারক।  স্থানীয় সূত্রে জানা গেছে মধ্যমগ্রামের রোহন্ডা-চন্ডীগড় পঞ্চায়েতের রোহন্ডা গ্রামে বাড়ি তৃনমূল নেতা আজগর আলীর।তিনি রোহন্ডা  অঞ্চলের তৃনমূল সভাপতি। শুক্রবার সন্ধ্যার পর  বাড়িতে ছিলেন না  আজগর আলি।স্থানীয় একটি দলিয় সভায় ছিলেন। অভিযোগ সেই সময় আব্বাস সিদ্দিকির কয়েক জন অনুগামী  হামলা চালায় ঐ  তৃনমূল নেতার বাড়িতে। আজগর বাড়িতে না থাকায় বাড়ির  মহিলাদের হেনস্থা ও মারধর করা হয় বলেও অভিযোগ।এরপর হামলাকারীরা স্থানীয়  একটি তৃনমূল পার্টি অফিসে হামলা চালায়। 


পার্টি অফিসে ঢুকে মুখ্যমন্ত্রীর ফ্লেক্স,দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।কয়েক দিন আগে কেমিয়া খামারপাড়া এলাকায় আব্বাস সিদ্দিকির অনুগামীরা আক্রান্ত হয়েছিলেন।অভিযোগ ছিল তৃণমূলের বিরুদ্ধে।শুক্রবারের রাতের হামলা তারই পাল্টা বলেই ধারনা স্থানীয়দের।  খবর পেয়ে দলীয় সভা থেকে কর্মী সমর্থকদের নিয়ে   দ্রুত চলে আসেন তৃনমূল নেতা আজগর আলী।এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে শুরু হয় বিক্ষোভ।তুমুল বিক্ষোভে উত্তেজনা তৈরী হয় এলাকায়। হখবর পেয়ে ঘটনাস্থলে আসে মধ্যমগ্রাম থানার পুলিশ।এই বিষয়ে তৃনমূল নেতা আজগর আলী বলেন আব্বাস সিদ্দিকির কয়েকজন অনুগামী  আমার বাড়িতে হামলা চালিয়েছে।পার্টি অফিসও ভাঙচুর করে।


 বাড়ির মহিলাদের মারধর ও নিগৃহীত করে তাঁরা।ওঁদের টার্গেট ছিলাম আমি।  ভোটের আগে মধ্যমগ্রামকে অশান্ত করতেই পরিকল্পনা করেই এদিন এলাকায় তান্ডব চালিয়েছে তারা।যদিও তৃনমূলের অভিযোগ অস্বীকার করে পাল্টা শাসকদলের বিরুদ্ধেই সভা করতে বাঁধা দেওয়ার অভিযোগ তুলেছেন আব্বাস সিদ্দিকীর দলের বারাসত মহকুমার সম্পাদক মহম্মদ কুতুব উদ্দিন ফাতেয়ি। তিনি বলেন তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরে আমাদের দলের কেউ যুক্ত নয়।তৃণমূল নিজেরাই ভাঙচুর করে আব্বাসের দলের অনুগামীদের নাম জড়িয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.