নদিয়ায় বাম-রাম ছেড়ে তৃণমূলে 250 জন - The News Lion

নদিয়ায় বাম-রাম ছেড়ে তৃণমূলে 250 জন

 


দি নিউজ লায়নঃ    শুক্রবারের পর শনিবার। ফের বিজেপিতে ভাঙ্গন নদীয়া জেলায়। নদিয়ার রানাঘাট ২ নম্বর ব্লকের মহিলা তৃণমূলের মতুয়া বরণ অনুষ্ঠান মঞ্চে বিজেপি ও সিপিআইএম দল থেকে ২৫০ জন তৃণমূলে  যোগ দিলেন।  রানাঘাট ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা নদিয়া জেলা পরিষদের শিশু-নারী,ত্রাণ ও জনকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ বর্ণালী দে-র হাত থেকে দলীয় পতাকা তুলে নেন মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধি মনিকা রায় ও সিপিআইএমের পার্টি সদস্য সুশান্ত মণ্ডল। 


বিজেপি ছেড়ে ১৫০ জন এবং সিপিএম দল ত্যাগ করে ১০০ জন তৃণমূলে যোগদান করেন এদিন। মুখ্যমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য ও বর্ষীয়ান সিপিআইএমের নেতৃত্ব মিলিয়ে দুটি দল থেকে মোট ২৫০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানান রানাঘাট ২ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা নদিয়া জেলা পরিষদের শিশু-নারী, ত্রাণ জনকল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ বর্ণালী দে।


 দলত্যাগী বিজেপি এবং সিপিএমের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, দলে থেকে কোন ভাবেই কাজ করতে পারছিলেন না তারা। দল সম্পূর্ণ অনৈতিকভাবে চলছে। তাই তারা তৃণমূলে যোগ দিলেন। আগামী দিনে দল তাদের যেভাবে কাজে লাগাবে তারা সেভাবেই কাজ করতে চান। মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে গোটা রাজ্য জুড়ে কর্মযজ্ঞ চলছে তাতে শামিল হতে তৃণমূলে যোগ দিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.