রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতই নদীয়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মপদ্ধতি নিয়মাবলী নিয়ে সাংবাদিক সম্মেলন - The News Lion

রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশ মতই নদীয়া জেলা প্রশাসনের বিভিন্ন কর্মপদ্ধতি নিয়মাবলী নিয়ে সাংবাদিক সম্মেলন

 


দি নিউজ লায়নঃ        নদীয়া জেলা প্রশাসক পার্থ ঘোষ আজ সাংবাদিক সম্মেলন করলেন । যার মধ্যে উল্লেখযোগ্য হলো, গতকাল 26 শে ফেব্রুয়ারির বিকাল 5 টার পর থেকে যাবতীয় নির্বাচনী বিধি চালু হয়েছে, সেই মোতাবেক ভোট প্রচারে বাড়িতে বাড়িতে সর্বাধিক 5 জনের দল, একসঙ্গে সর্বাধিক দুটি প্রচার গাড়ি ব্যবহৃত হতে পারে, আধঘন্টার ব্যবধানে আবারো একসাথে দুটি। 


তবে কোনভাবেই একসাথে নয়। গত নির্বাচনের নিরিখে বিভিন্ন উত্তেজনাপূর্ণ ভোটকেন্দ্রের উপর বিশেষ নজরদারি থাকছে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের। বিশেষভাবে সক্ষম প্রবীণ রেড লাইট এলাকার ভোটার এবং তৃতীয় লিঙ্গের মানুষের ক্ষেত্রে থাকছে বাড়িতেই ব্যালটের মাধ্যমে ভোটদানের বিশেষ ব্যবস্থা। সরকারি দেওয়ালে পোস্টার বা দেওয়াল লিখন সম্পর্কে  থাকছে নিষেধ।


 বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জে আরসিটি জলপথের ঘাট, এবং চল্লিশটি নাকা পয়েন্টে চেকিং থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। নমিনেশন জমা হবে অনলাইনে, তবে যে কোনো প্রশাসনিক কাজ কর্মের ক্ষেত্রে, প্রার্থীর সাথে সর্বাধিক দুজন যেতে পারেন, এবং সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যবিধির সমস্ত নিয়মকানুন মেনে চলার নির্দেশের কথা জানা গেছে। প্রার্থী কোন ক্ষেত্রে যদি ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত হন, তাহলে অবশ্যই সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে তার নথি জমা করতে হবে জেলা প্রশাসনের কাছে। 


স্বচ্ছ এবং সুষ্ঠ নির্বাচন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর, কোন অপ্রীতিকর ঘটনা, এবং নির্বাচন বিধি লংঘন করে এমন বিষয় সর্বসাধারণের উদ্দেশ্যে দিবারাত্র চালু থাকবে  বিশেষ যোগাযোগ নাম্বার। সাংবাদিকদের বিশেষভাবে সহযোগিতার কথাও উঠে আসে আজকের সাংবাদিক বৈঠক থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.