কোচবিহারের সেনাপতি চিলা রায়ের 511 তম জন্ম তিথিতে শ্রদ্ধার্ঘ্য - The News Lion

কোচবিহারের সেনাপতি চিলা রায়ের 511 তম জন্ম তিথিতে শ্রদ্ধার্ঘ্য



 দি নিউজ লায়নঃ        কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়নের পাশাপাশি আরো একজনের নামে বিখ্যাত। তিনি কোচবিহারের সেনাপতি তথা নিম্ন অসমের রাজা হিসেবে পরিচিত চিলা রায়। কথিত আছে একসময় তাঁর নেতৃত্বে মুঘল সৈনিককে রুখে দেওয়া হয়েছিল কোচবিহারের মাটিতে প্রবেশ করার ক্ষেত্রে।


 কথিত আছে একদিকে যেমন তিনি ছিলেন অসম্ভব সাহসী অন্যদিকে ছিলেন প্রজাবৎসল। আজ বির চিলারায় এর 511 তম জন্মতিথি। কুচবিহার সাগরদিঘির পাড়ে অবস্থিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পাক্ষ এবং মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান দি কোচবিহার রয়াল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্ট। 


সংস্থার সভাপতি কুমারী রাজেন্দ্রনারায়ণ অভিযোগ করে বলেন, সম্প্রতি রাজনৈতিক এবং ভোটের আবহের কারণে চিলারায় সাহেবকে নিয়ে মাতামাতি চলছে। এই ধরনের মাতামাতি লক্ষ্য করা যায়নি।আসামে প্রতিবছর তার জন্ম তিথি মহা ধুমধামে পালিত হয়। এই বছরও তার অন্যথা হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.