মসজিদের রাস্তার জন্য জবর দখলের অভিযোগ - The News Lion

মসজিদের রাস্তার জন্য জবর দখলের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ        আজ শান্তিপুর থানায় শান্তিপুর ব্লকের আর বান্দি টু গ্রাম পঞ্চায়েতের অন্তগত পাঁচপোতা এলাকার মমতা বিবি অভিযোগ করেন এই মর্মে যে, ওই এলাকার বিজেপির কর্মীরা জোরপূর্বক তার নামের জায়গা জবরদখল করতে উদ্যত হলে বাধাদান করেন তিনি, তাতেই বাধে বচসা! 


 এ বিষয়ে অভিযোগকারিণী মমতা বিবি জানান, তার বাড়ির পিছনে একটি মসজিদ তৈরি হয়েছে সেই মসজিদের রাস্তা করার জন্য তার নিজের জমিতে জবর দখল করার চেষ্টা করছে স্থানীয় কিছু বিজেপি কর্মী সমর্থক। 


শনিবার তারই প্রতিবাদ করায় ওই বিজেপি কর্মীরা তাকে মারধর করে এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ ও মৃত্যুর হুমকি দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার শান্তিপুর থানার দ্বারস্থ হলো ওই মহিলা সহ তার পরিবারের লোকজন। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.