কেশপুর ব্লকের রানিয়ড় বাজারে এক সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য,তদন্তে আনন্দপুর থানার পুলিশ - The News Lion

কেশপুর ব্লকের রানিয়ড় বাজারে এক সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য,তদন্তে আনন্দপুর থানার পুলিশ

 


দি নিউজ লায়নঃ      পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের রানিয়ড় বাজারে এক সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় যে বুধবার সকালবেলায় নিজেদের দোকান খোলার সময় ওই সোনার দোকানের তালা খোলা অবস্থায় পড়ে রয়েছে এবং সাটারটি অর্ধেক বন্ধ অর্ধেক খোলা অবস্থায় রয়েছে।এরপর ওই সোনার দোকানের মালিক শ্যামল কুমার মন্ডল কে খবর দেওয়া হয়।


এরপর খবর পেয়ে হন্তদন্ত হয়ে দোকানের মালিক শ্যামল মন্ডল এসে দেখে দোকানে থাকা লক্ষাধিক টাকার সোনার গহনা চুরি হয়েছে, সেই সঙ্গে দোকানে থাকা রুপার গহনা ও দুস্কৃতিরা নিয়ে গিয়েছে। সাথে সাথে স্থানীয় দোকানদারের তৎপরতায় খবর দেওয়া হয় আনন্দপুর থানার পুলিশকে,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ এলে, পুলিশকে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয়রা। 


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশ ক্যাম্প থেকে থেকে মাত্র ৩০ মিটার দূরে অবস্থিত এই দোকানে কিভাবে চুরির ঘটনা ঘটলো,পাশাপাশি এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়, অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে দোকানের সিসিটিভির ফুটেজ দেখে তদন্তপ্রক্রিয়া শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.