ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়ালো সাতবাঁকুড়া এলাকায়
দি নিউজ লায়নঃ বুধবার সাত সকালে ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্র কোনা রোডের সাতবাঁকুড়া এলাকায়।জানা গিয়েছে মৃত মহিলার নাম আঙ্গুরী খান,বয়স আনুমানিক ৪৭ বছর, স্থানীয় সূত্রে জানা যায় রেললাইনের পারাপারের সময় অসাবধান বশত এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি গিয়ে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা টি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য রেল পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।ওই ঘটনার ফলে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সেই সঙ্গে মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment