আধুনিক প্রযুক্তির সহায্য নিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরাল পুলিশ - The News Lion

আধুনিক প্রযুক্তির সহায্য নিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি ফেরাল পুলিশ

 


দি নিউজ লায়নঃ       ওই যুবক ডিসেম্বর মাসের প্রথম থেকেই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। তাকে উদ্ধার করে সোনারপুর থানার পুলিশ। তারপর পুলিশ তার বাড়ির ঠিকানা জানার চেষ্টা চালায়। কিন্তু জানতে পারে নি পুলিশ। তখনই পুলিশ ওই যুবকের হাতের আঙুলের ছাপ নিয়ে তার আধাঁর কার্ডের সন্ধান পায়। তারপরই তার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।


 উদ্ধার হওয়া যুবকের নাম মহম্মদ আব্দুল রাকিব। তার বয়েস প্রায় ২৮ বছর। রাকিবের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে সোনারপুরের সুভাষগ্রাম এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরছিল রাকিব। রাতে পুলিশ সেখানে টহল দেওয়ার সময় রাকিবকে দেখে সন্দেহ হয় পুলিশের। রাতেই পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে আসে থানায়।  


বুধবার তার দাদা মহিউদ্দিন সেখ এসে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, মানসিক সমস্যা রয়েছে রাকিবের। ৮ বছর ধরে সেই সমস্যা ভুগছে। ওষুধ খেতে চায় না। আচমকাই একটি সাইকেল নিয়ে মুর্শিদাবাদের হরিহরপুর থেকে বেরিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ। ঘুরতে ঘুরতে সোনারপুর চলে আসে। সোনারপুর থানার পুলিশ তাকে উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.