খুলে গেল ডুয়ার্সের বীরপাড়া চাবাগান - The News Lion

খুলে গেল ডুয়ার্সের বীরপাড়া চাবাগান

 


দি নিউজ লায়নঃ     খুলে গেল ডুয়ার্সের বীরপাড়া চাবাগান। ডানকান গোষ্ঠীর এই চাবাগান  ২০১৯ সালের অক্টোবর মাস থেকে বন্ধ ছিল। শুক্রবার শিলিগুড়িতে অতিরিক্ত শ্রম কমিশনারের অফিসে ত্রিপাক্ষিক বৈঠকে এই চা বাগান খোলার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ি মঙ্গলবার নতুন মালিকের হাত ধরে এই চাবাগান খুলে গেল।জানা গিয়েছে  শ্রমিকদের বকেয়া ৫০ শতাংশ পরিশোধ করতে রাজি হয়েছে মালিকপক্ষ।


  ২০১৯ সালের অক্টোবর মাসে চা-বাগান বন্ধ হয়ে পড়ায় এই চা বাগানের মোট ২২০০ শ্রমিক কাজ হারিয়েছিলেন। মঙ্গলবার চাবাগানের ৫৫০ জন শ্রমিক কাজে যোগ দিয়েছেনয। আগামি দুই মাসের মধ্যে বাকি শ্রমিকদের কাজে যোগ দেওয়ার চুরান্ত সময় সীমা দেওয়া হয়েছে।  সরকারি অনুষ্ঠানের মাধ্যমে এদিন এই চাবাগান খোলা হয়। মালিক পক্ষের সুরজিত বক্সি বলেন, " আমরা ডানকানের অন্য চারটি চাবাগান চালাই। বীরপাড়া চাবাগানকেও আমরা সেরা চাবাগানে পরিনত করব।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.