দার্জিলিং জেলার তিন বিধানসভা কেন্দ্রের পোলিং অফিসারদের নিয়ে কঠিন নির্বাচনী মহড়া শুরু - The News Lion

দার্জিলিং জেলার তিন বিধানসভা কেন্দ্রের পোলিং অফিসারদের নিয়ে কঠিন নির্বাচনী মহড়া শুরু

 


দি নিউজ লায়নঃ   দার্জিলিং জেলার তিন বিধানসভা কেন্দ্রের পোলিং অফিসারদের নিয়ে কঠিন নির্বাচনী মহড়া। ইলেকশন কমিশনের গাইড লাইন মেনে রবিবার থেকে শিলিগুড়ির তিন বিধানসভা কেন্দ্র তথা মাটিগাড়া-নকাশলবাড়ি, শিলিগুড়ি, ফাঁসীদেওয়ায় নির্বাচনী প্রশিক্ষণ  শুরু করেন জেলা নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী এস। এদিন শিলিগুড়ি বয়েজ স্কুলে   তিন বিধানসভা কেন্দ্রের পোলিং অফিসার দের নিয়ে প্ৰথম পর্যায়ের প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বাচনী আধিকারিক প্রিয়দর্শিনী এস জানান পাঁচদিন অর্থাৎ ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষন চলবে। 


এই পাঁচদিনের প্রশিক্ষণে প্ৰথম পর্যায়ে পোলিং অফিসারেরা নির্বাচনী মহড়ায় অংশ নেবে। পাঁচদিনে মোট ৫০০০জন পোলিং অফিসারের দায়িত্বে নিযুক্তিকরন করা হবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এরমধ্যে তিন বিধানসভার ৮০০পোলিং স্টেশনে ৭০০-র কাছাকাছি মহিলা অফিসার থাকবে।৭০০মহিলা পোলিং অফিসারদের প্রশিক্ষন দেওয়া হবে। রবিবার প্রথম দিনে প্রায় ১৫০০ র মতো পোলিং অফিসারেরা অংশ নিয়েছে।


তিনি বলেন পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে ডকুমেনটেশন করা হচ্ছে। যা ইলেকশন কমিশনে যাবে। পরবর্তী ইলেকশন কমিশনের নির্দেশ অনুসারে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষনের দিন নির্ধারণ করা হবে। এদিকে তিন বিধানসভা কেন্দ্রে ভোটারের সংখ্যা মাটিগাড়া নকশালবাড়িতে ভোটারের সংখ্যা ৩৪,৮৭১১জন, শিলিগুড়িতে ভোটারের সংখ্যা ৩৬,৩৩৯৯ ও ফাঁসীদেওয়ায় ভোটারের সংখ্যা ৩৩,১৬৫১জন। সেক্ষেত্রে কোভিড বিধি মেনে পোলিং স্টেশন ও বুথের সংখ্যায় বৃদ্ধির করা হবে এবারে বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.