মাঝপথে দল থেকে যারা পালিয়ে যায় তারা মিরজাফর, কুনাল ঘোষ
দি নিউজ লায়নঃ ২০২১ এ নির্বাচন যত এগিয়ে আসছে ততই চাপ বাড়ছে রাজ্য রাজনীতিতে।রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট দুই নম্বর ব্লকের ধামুয়া মুলটি স্কুল ময়দানে কৃষিবিল প্রত্যাহার,পেট্রোল, ডিজেল ও গ্যাসের লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জনসভা করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ।এছাড়াও উপস্তিত ছিলেন তৃণমূলের জেলার সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুভাশিষ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী জুঁই বিশ্বাস,জয়নগর কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল ,মগরাহাট পূর্ব কেন্দ্রের বিধায়ক নমিতা সাহা প্রমুখ।
এদিনের সভায় রাজ্য তৃণমূলের মুখমাত্র কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রের শাসক দলকে এবং সদ্য দল ছেড়ে আসা শুভেন্দু অধিকারী ও শোভন চেটার্জি কে।তিনি বলেন মাঝপথে দল থেকে যারা পালিয়ে যায় তারা মীরজাফর,আমি কিন্তু সেই পথে নেই,রাজ্যপাল কে কটাক্ষ করে বলেন রাজ্যে রাজ্যপাল একটা বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলেন,রাজ্যপাল পাল্টাবে কিন্তু রাজ্য সরকার পল্টাবে না I
আর সেই বাংলা কেই আমরা সোনার বাংলা করে রাখবো।পাশাপাশি তিনি আরো বলেন বিজেপির সাম্প্রদায়িকতা রাজনীতি করছে কিন্তু আমাদের দল হিন্দু-মুসলিম দেখেনা আমাদের দলে প্রত্যেকের সমান অধিকার আছে।পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন বিজেপি আমাদের ইট ছুড়লে আমরা কিন্তু পাটকেল ছুঁড়তে প্রস্তুত আছি।এদিন হাজার হাজার মানুষের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে ধামুয়ার মুলটি স্কুল ময়দান।পাশাপাশি সিপিআইএম এর প্রাক্তন সদস্য সইদুল ইসলাম সহ প্রায় শতাধিক এর বেশি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেওয়া হয়।

Post a Comment