বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের - The News Lion

বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক যুবকের

 


দি নিউজ লায়নঃ    বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জখম আরও দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার আলোছায়া মোড়ের কাছে। মৃত যুবকের নাম উজ্জ্বল কুন্ডু (২৫)। বাড়ি চারিচারা বাজার রোডের অন্নপূর্ণা তলায়। দুর্ঘটনায় গুরুতর জখম দুই বাইক আরোহী তন্ময় বসাক ও বিশ্বজিৎ মন্ডল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে রবিবার গভীর রাতে ওই তিন যুবক একটি বাইককে করে পোড়ামাতলার দিকে আসছিলেন।  


আলোছায়া মোড়ের কাছে আসতেই বাইটটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। বাইক থেকে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 


সেখানে কর্তব্যরত চিকিৎসক উজ্জলকে মৃত বলে ঘোষণা করেন। জখম তন্ময় ও বিশ্বজিৎকে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তন্ময়ের শারীরিক অবস্থা অবনতি হলে ওই রাতেই তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে মর্গে পাঠায় নবদ্বীপ থানার পুলিস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.