সুন্দরবনে শিশু মৃত্যু, চিকিৎসার গাফিলতি অভিযোগ - The News Lion

সুন্দরবনে শিশু মৃত্যু, চিকিৎসার গাফিলতি অভিযোগ

 


দি নিউজ লায়নঃ    হাসপাতালে এক সদ্যজাত শিশু সন্তানের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো।অভিযোগ চিকিৎসার গাফিলতিতে এমন ঘটনা ঘটছে।ঘটনাটি ঘটে সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের  ক্যানিং মহকুমা হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালি গ্রামের দম্পতি অভিজিত রাণা ও বন্দনা(জানা) রাণা।২১ ফেব্রুয়ারী প্রসব যন্ত্রণা নিয়ে গৃহবধু বন্দনা জানা (রাণা) গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়।অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন।


ক্যানিং মহকুমা হাসপাতালে ওই দিন বিকাল নাগাদ এক পুত্র সন্তানের জন্মদেয় ওই প্রসুতি মা।সদ্যজাত শিশুপুত্র অপুষ্টি হওয়ার কারণে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে বলে চিকিৎসকরা জানায়।এরপর সদ্যজাত সন্তান কে আইসিইউ রুমে স্থানান্তরিত করা হয়।শিশুটি তখনও সুস্থ ছিল বলে দাবী তার পরিবারের সদস্যদের।অভিযোগ সোমবার সকালে শিশুটিকে তার পরিবারের লোকজন দেখতে গিয়ে তাদের নজরে পড়ে শিশুর মুখ থেকে অক্সিজেন খুলে রাখা হয়েছে।কর্তব্যরত নার্স কে ডেকে অক্সিজেন লাগানোর কথা বলেন প্রসূতি শাশুড়ী বাসন্তী রাণা।বাসন্তী দেবীর অভিযোগ সেই সময় কর্তব্যরত নার্স তাকে বলেন ‘তুমি গিয়ে লাগাও,না হলে হাসপাতাল থেকে বেরিয়ে যাও।


পরে সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতাল থেকে জানায় শিশুটির মৃত্যু হয়েছে।বাসন্তী দেবীর আরো অভিযোগ কর্তব্যরত নার্সের গাফিলতিতে শিশুর মৃত্যু হয়েছে।কলকাতায় স্থানান্তরিত করলে শিশুটি বেঁচে যেত।এবিষয়ে মৃত শিশুর ঠাকুমা বাসন্তী রাণা কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে কর্তব্যরত নার্সের বিরুদ্ধে ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।আর এই অভিযোগের ভিত্তিতে ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ একটি কমিটি তৈরি করে তদন্ত শুরু করেছে।ক্যানিং মহকুমা হাসপাতালে সুপার অপূর্ব লাল সরকার বলেন এমন ধরনের অভিযোগ পাওয়া গেছে।বিষয়টি নিয়ে একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.