পশ্চিম মেদিনীপুর জেলায় এলো পাঁচ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী,কেশপুরে শুরু করলো রুট মার্চ - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলায় এলো পাঁচ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী,কেশপুরে শুরু করলো রুট মার্চ

 


দি নিউজ লায়নঃ     বিধানসভা নির্বাচনের দিন এখনো ঘোষণা হয় নি।তার আগেই শনিবার পশ্চিম মেদিনীপুর জেলায় এলো পাঁচ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী।পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান শনিবার জেলায় পাঁচ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী এসেছে।ওই পাঁচ কোম্পানী  কেন্দ্রীয় বাহিনীর মধ্যে শনিবার থেকেই এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী কেশপুর থানার বিভিন্ন এলাকায় গিয়ে রুট মার্চ শুরু করেছে।


বাকি চার কোম্পানী কে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা,গোয়ালতোড়,শালবনি, কেশিয়াড়ি ও খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডা এলাকায় পাঠানো হবে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামে  অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনের জন্য এবং নির্বাচনে মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার জন্য ভোটের দিন ঘোষণার আগে থেকেই কেশপুরে রুটমার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।তাই শনিবার থেকেই এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কেশপুরের চড়কা সহ বিভিন্ন এলাকায় গিয়ে রুট মার্চ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.