মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপে জট কাটলো শিলিগুড়ি পুরনিগমের - The News Lion

মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপে জট কাটলো শিলিগুড়ি পুরনিগমের

 


দি নিউজ লায়নঃ     মন্ত্রী গৌতম দেবের হস্তক্ষেপে জট কাটলো শিলিগুড়ি পুরনিগমের। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত পুরনিগমের সাফাইকর্মীদের। রবিবার থেকেই শিলিগুড়ি আবর্জনার নিষ্কাশনের কাজ স্বাভাবিক করার নির্দেশ মন্ত্রীর। টানা চারদিন ধরে শিলিগুড়ি পুরনিগমের উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি সংগঠনের ছাতায় প্রায় ২৫৭১জন সাফাই কর্মীরা আবর্জনা  নিষ্কাশনের কাজ বন্ধ করে বিক্ষোভ আন্দোলনের নামে শহরজুড়ে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করে।


 বৃহস্পতিবার বৈঠক করেও আন্দোলনকারীদের বাগে আনতে ব্যর্থ হন পুর প্রশাসক অশোক ভট্টাচায্য পাল্টা অশোক বাবুর হাতে এসে পৌছায় শহরে আবর্জনা নিষ্কাশনের কাজ স্তব্দ করে অচলবস্তা জারি করার হুমকি দিয়ে সাফাইকর্মীদের চিঠি। অবশেষে শহরের বেসামাল পরিস্থিতির ওপর রাশ আনতে মন্ত্রী শনিবার আন্দোলনকারীদের বৈঠকে ডেকে পাঠান। বৈঠকে মন্ত্রীর সঙ্গে আলোচনায় পুনিগমের বাম প্রশাসক বোর্ডের বিরুদ্ধে গুচ্ছের দূর্নীতির অভিযোগ মন্ত্রীকে জানান সাফাইকর্মীরা। তবে আলোচনার পর আন্দোলন স্থগিত রেখে রবিবার থেকেই নিয়মিতভাবে আবর্জনা সাফাইয়ের কাজে নামার কথা জানিয়েছেন পুর সাফাই কর্মীরা।


সাফাই কর্মীদের তরফে কিরণ রাউত জানান ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত আমারা আন্দোলন  স্থগিত রাখছি। তবে ২৩শে ফেব্রুয়ারি মধ্যে পুরনিগমকে আমাদের দাবি দাওয়ার বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনা করতে হবে। মন্ত্রী গৌতম দেব বলেন আন্দোলনকারীদের অনেক দাবিই যুক্তিযুক্ত তবে আমি তাদের কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ করেছি। তিনি বলেন অস্থায়ী  সাফাইকর্মীদের সঙ্গে স্থায়িকর্মীরাও এই আন্দোলনের ছিল সেক্ষেত্রে পুরনিগম যাতে এই হরিজন গরিব মানুষগুলির ওপর শাস্তিমূলক কঠোর ব্যবস্থা না নেয় সে বিষয়টিও আমি পুরনিগমে চিঠি দিয়ে জানাবো। পাশাপাশি তাদের দাবিগুলি নিয়ে আজই পুর-নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা বলবো।


এদিকে শিলিগুড়ি পুরনিগমে এদিন সর্বদলীয় বৈঠক করেন পুরপ্রশাসক অশোক ভট্টাচায্য। বৈঠক থেকে মন্ত্রীকে ফোন করে অশোক বাবু সাফাই কর্মীদের সঙ্গে আলোচনার পর তার সিদ্ধান্ত জানতে চান। এরপরই মন্ত্রীর কথামতোই কার্যত ফেব্রুয়ারি থেকে সাফাইকর্মীদের পূর্বে শেষ বোর্ড মিটিংয়ে ঘোষিত মজুরির ওপর ১০% বৃদ্ধি লাগু করার কথা জানান তিনি।পরিস্থিতি স্বাভাবিক হলে আন্দোলনকারী তিনি বলেন সাফাইকর্মীদের অন্যান্য দাবিদাওয়া নিয়ে আলোচনা হবে।


 অন্যদিকে পুরনিগমে সাফাইকর্মীদের জায়গায় ৬০০-৭০০ রাজনৈতিক কর্মীদের নিযুক্ত করে দুর্নীতি চলছে তা নিয়ে অশোকবাবুকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন মন্ত্রী। তিনি বলেন আবজর্নার নামে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে পুরনিগমে। প্রচুর নিয়োগ হয়েছে।অথচ তারা অধিকাংশই সাফাইয়ের কাজ করছেন না। নাগরিক পরিষেবা মিলছে না। রাজ্য সরকারকে না জানিয়ে কতজনকে দুর্নীতির সঙ্গে নিয়োগ করা হয়েছে তার তালিকা কমিশনারের কাছে সত্ত্বর চাইবো বলে এদিন জানান মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন পুরো বিষয়টি ফিরহাদ হাকিমকে জানাবো। এই বৈষম্যের জন্য সাফাই কর্মীরা আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.