বিজেপির পরিবর্তনের চাকার টায়ার ফেটে যাচ্ছে, ফানুস হয়ে যাবে তারা, মদন মিত্র
দি নিউজ লায়নঃ বিজেপির পরিবর্তনের চাকার টায়ার ফেটে যাচ্ছে। ফানুস হয়ে যাবে তারা। তৃণমূল রাজ্যে ২৫০ টি আসন পেয়ে ক্ষমতায় আসবে। এমনই বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। শনিবার বারুইপুরের নড়িদানায় এক ফুটবল প্রতিযোগিতায় প্রধান অতিথি হয়ে এসে তিনি এই কথা বলেন। এদিনের অনুষ্ঠানে ছিলেন বিধায়ক নির্মল মণ্ডল,জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র,আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মণ্ডল।
এদিন প্রাক্তন মন্ত্রী বলেন,এখন ডেইলি প্যাসেঞ্জার হয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী সহ অন্যরা। এমন দিন আসবে তারা সোনারপুর বারুইপুর লোকালের ডেইলি প্যাসেঞ্জার হয়ে যাবেন। খেলা হবে। মেশিনারি যা লাগবে আমায় বলবেন আমি পৌঁছে দেবো। তবে তা ব্যবহার করতে হবে। পাশাপাশি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সমালোচনা করে প্রাক্তন মন্ত্রী বলেন,মেদিনীপুরের কুমড়োগুলো ফুলো ফুলো রামের দলে অনেক টাকায় বিক্রি হয়ে গিয়েছে। সঙ্গে ঢেঁড়সদের নিয়ে গিয়েছে।

Post a Comment